IPL 2025: নির্ধারিত ওভার শেষে সুপার ফিনিশ! আইপিএল ইতিহাসে সুপার ওভারের ম্যাচের তালিকা

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে আইপিএল। এবার আইপিএলের ১৮তম সংস্ককরণ। বর্তমানে টি২০ ক্রিকেটে অত্যন্ত জনপ্রিয় সুপার ওভার। দুই দলই একই রান করলে আরও এক ওভার করে ফের খেলা হয় এবং ম্যাচের ফয়শালা হয়। আইপিএলের ইতিহাসে কতগুলি ম্যাচে সুপার ওভারে ফয়শালা হয়েছে। তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলের ইতিহাসে প্রথমবার সুপার ওভার হয়েছিল ২০০৯ সালে কেকেআর বনাম রাজস্থান ম্যাচে। সেই ম্যাচে দুই দলই ১৫০ রান করে করে। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে রাজস্থানদল ১৫ রান করে, ব্যাট করতে নেমে চার রানের বেশি তুলতে পারেনি কেকেআর। ১১ রানে জয় হাসিল পরে রাজস্থান।

super over

২০১০ সালে চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাব দলের মধ্যে ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছিল। দুই দলই ১৩৬ রান করেছিল নির্ধারিত কুড়ি ওভারে। এরপর সুপার ওভারে ১০ রানের লক্ষ্যমাত্রা পাঞ্জাবকে দেয় চেন্নাই সেই লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করে ফেলে কিংস ইলেভেন পাঞ্জাব।

২০১৩ সালে আরসিবি এবং দিল্লি ডেয়ারডেভিলসের মধ্যে ম্যাচটিও। সুপার ওভারে সমাপ্ত হয়েছিল। দুই দলই নির্ধারিত ২০ ওভার শেষে ১৫২ রান করে করে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে আরসিবি, ১৫ রানের লক্ষ্য মাত্রা দেয় দিল্লিকে। কিন্তু দিল্লি ১১ রানের বেশি তুলতে পারেনি। একই বছরে সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবির মধ্যে ম্যাচটিও সুপার ওভারে নির্ধারিত হয়েছিল। দুই দলই ১৩০ রান করে তুলতে সক্ষম হয়। সানরাইজার্স প্রথম ব্যাট করে ২১ রানের লক্ষ্যমাত্রা দেয় আরসিবিকে। কিন্তু বিরাট কোহলিরা ১৫ রানের বেশি তুলতে পারেনি।

২০১৪ সালে রাজস্থান বনাম কেকেআরের মধ্যে ম্যাচটিও সুপার ওভারে হয়েছিল দুই দল ১৫২ রান করে স্কোর বোর্ডে তোলে রাজস্থান প্রথমে সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১২ রান তোলে কিন্তু কেকেআর সেই রান তুলতেই পারেনি। ২০১৫ সালে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচও সুপার ওভারে হয়েছিল। দুই দলই ১৯১ রান করেছিল। এরপর পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ১৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থানকে কিন্তু রাজস্থান ৬ রানের বেশি তুলতে পারেনি।

২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত লায়ান্সের মধ্যে ম্যাচও সুপার ওভারে হয়। দুই দলই ১৫৩ রান করে তুলেছিল। সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। গুজরাত ৬ রানের বেশি তুলতে সক্ষম হয়নি। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স এই দুই দলের ম্যাচও সুপার ওভারে সমাপ্ত হয়। দুই দল ১৬২ রান করে। এরপর সুপার ওভারে ৯ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই। কিন্ত সানরাইজার্স ৮ রানের বেশি তুলতে পারেনি।

২০২০ সালে সানরাইজার্স এবং কেকেআরের মধ্যে ম্যাচও সুপার ওভারে সমাপ্ত হয়।দুই দলই ১৬৩ রান করে। সুপার ওভারে কেকেআর জয়ী হয়। ২০২১ সালে সানরাইজার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচও সুপার ওভারে সমাপ্ত হয়। দুই দলই ১৫৯ রান করে সুপার ওভারে জয়ী হয় দিল্লি ক্যাপিটালস। এরপর থেকে আর সুপার ওভার হয়নি আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+