IPL Retentions: আইপিএলে কোন দল কাদের ধরে রাখতে পারে? ধোনির খেলার পথও পরিষ্কার
IPL Retentions: আইপিএলের রিটেনশন সংক্রান্ত নিয়ম সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর। কোনও দল সর্বাধিক ৬ ক্রিকেটার ধরে রাখতে পারবে।
বিসিসিআই সূত্রে খবর, ৩১ অক্টোবরের মধ্যে দলগুলিকে জানিয়ে দিতে হবে কাদের তারা ধরে রাখতে চাইছে। এবারই আইপিএলের ইতিহাসে সর্বাধিক ক্রিকেটার ধরে রাখার সুযোগ মিলছে। ফলে কোর গ্রুপ ধরে রাখাও সম্ভব হবে।

সরাসরি প্লেয়ার ধরে রাখা, কিংবা রিটেনশন ও রাইট-টু-ম্যাচ বিকল্পের কম্বিনেশন বা শুধু আরটিএম ব্যবহার করে প্লেয়ার ধরে রাখা যাবে। সর্বাধিক ৫ ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ারদের রাখতে পারবে দলগুলি। আনক্যাপড বা যাঁরা জাতীয় দলের হয়ে খেলেননি কিংবা পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্লেয়ারদের সর্বাধিক ২ জনকে ধরে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা ও মহেন্দ্র সিং ধোনিকে। মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, ঈশান কিশান ও অংশুল কম্বোজকে।
বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও যশ দয়ালকে ধরে রাখতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালস ধরে রাখতে পারে সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও সন্দীপ শর্মাকে।
কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের পাশাপাশি রিঙ্কু সিং, ফিল সল্ট, সুনীল নারিন, মিচেল স্টার্ক বা আন্দ্রে রাসেল ও হর্ষিত রানাকে ধরে রাখতে পারে। গুজরাত টাইটান্স রেখে দিতে পারে শুভমান গিল, রশিদ খান, ডেভিড মিলার, সাই সুদর্শন, মহম্মদ শামি ও রাহুল তেওয়াটিয়াকে।
লখনউ সুপার জায়ান্টসে থাকতে পারেন লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মার্কাস স্টইনিস ও ময়াঙ্ক যাদব। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থের পাশাপাশি ধরে রাখতে পারে মিচেল মার্শ, হ্যারি ব্রুক, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অক্ষর প্যাটেল ও অভিষেক পোড়েলকে।
পাঞ্জাব কিংস যে ৬ ক্রিকেটারকে রেখে দিতে পারে তাঁরা হলেন- ম্য়াথু শর্ট, স্যাম কারান, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, আশুতোষ শর্মা। সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখতে পারে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেইনরিখ ক্লাসেন, টি নটরাজন ও নীতীশ কুমার রেড্ডিকে।












Click it and Unblock the Notifications