IPL 2025: আইপিএল রিটেনশন লিস্টে ভারতের টেস্ট, টি২০ ও 'এ' দলের কাদের নাম? জেনে নিন
IPL 2025: ভারত কাল থেকে মুম্বই টেস্ট খেলতে নামবে। এরপর যাবে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতের এ দল। দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ দলও ঘোষিত হয়েছে।
সেই দলগুলিতে থাকা কোন ক্রিকেটারদের নাম ১০ দলের জমা দেওয়া আইপিএল রিটেনশন লিস্টে রয়েছে তা নিয়েই এই প্রতিবেদনে আলোকপাত করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর।
এই দলের যাঁরা অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির দলে নেই কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়াগামী দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি। মুকেশ কুমার, নভদীপ সাইনি ও খলিল আহমেদ থাকবেন রিজার্ভ হিসেবে।
টেস্টের এই দুই দলের যে ক্রিকেটারদের আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি ধরে রাখল তাঁরা হলেন- রোহিত, বুমরাহ, যশস্বী, গিল, কোহলি, জুরেল, জাদেজা, অক্ষর, কুলদীপ, হর্ষিত, নীতীশ।
দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ দলে রয়েছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রামনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার ভাইশাক ও যশ দয়াল।
এই দলের সূর্য, অভিষেক, সঞ্জু, রিঙ্কু, তিলক, অক্ষর, রামনদীপ, বরুণ, বিষ্ণোই ও দয়ালকে ধরে রেখেছে আইপিএলে তাঁদের দলগুলি।
এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতের এ দল। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (সহ অধিনায়ক), সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িক্কল, রিকি ভুই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষাণ (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নভদীপ সাইনি, মানব সুথার ও তনুশ কোটিয়ান।
এই দলের যাঁদের আইপিএল দলগুলি ধরে রাখল তাঁরা হলেন- ঋতুরাজ ও পোড়েল। বাংলার ক্রিকেটারদের মধ্যে একমাত্র অভিষেক পোড়েলকেই ধরে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications