IPL 2025: অল্প মূল্যেই তারকা বিদেশিকে পেল আরসিবি, কোহলিদের দলে নতুন সদস্য লিভিংস্টোন
যে সমস্ত বিদেশি ক্রিকেটার এবার আইপিএল নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তাদরে মধ্যে অন্যতম লিয়াম লিভিংস্টোন। ব্রিটিশ এই ক্রিকেটারের বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা। কিন্তু তঁার মতো ব্যাটারকে নিয়ে যে আইপিএলের মেগা নিলামে দলগুলি আগ্রহ প্রকাশ করবে সেটা ছিল স্বাভাবিক।
কিন্তু প্রত্যাশা অনুসারে ব্রিটিশ তারকার দাম উঠল না। পাঞ্জাব দলের রিটেন না করা ক্রিকেটার ছিলেন দ্বিতীয় সেটের মার্কি তালিকায়। তার নাম ঘোষণা করেন সঞ্চালিকা মল্লিকা সাগর। ব্রিটিশ তারকাকে নিয়ে প্রথম থেকেঅ আগ্রহ প্রকাশ করে আরসিবি, কারণ তাদের একজন অল রাউন্ডার প্রয়োজন ছিল। কিন্তু লিভিংস্টোনের জন্য খুব বেশি অর্থ রাশি খরচ করতে হল না কোহলিদের দলকে। ৮.৭৫ কোটিতেই তাঁকে দলে নিল আরসিবি।

লিয়াম লিভিংস্টোনকে দলে নেওয়ার জন্য কয়েকটি দল আগ্রহ প্রকাশ করে, তবে আরসিবি প্রথম থেকেই ব্রিটিশ তারকার জন্য দর হেঁকে যাচ্ছিল, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল বেশি টাকা খরচ করতে হল না। মূলত ফাফ দুপ্লেসির বিকল্প বেছে নিল আরসিবি। প্রীতির দলকে স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয় লিভিংস্টোনের জন্য আরটিএম ব্য়বহার করবে কিনা। কিন্তু সেই নীতি নেয়নি পাঞ্জাব। ফলে দরও খুব একটা বৃ্দ্ধি পেল না ব্রিটিশ তারকার।
লিয়াম লিভিংস্টোনের জন্য নিলামে বেঙ্গালুরু দল প্রথম বিড করে। এরপর সানরাইজার্স আসরে নামে. দুই দক্ষিণী দল বিড করতে করতে এর মাঝে দিল্লিও আসরে নামে। শুরু হয় আরসিবি বনাম দিল্লির লড়াই। ৬.৭৫ কোটি দর ওঠার পর দান ছেড়ে দেয় দিল্লি। ৮.৭৫ কোটিতেই তাঁকে দলে পেয়ে গেল আরসিবি।
লিয়াম লিভিংস্টোন, পাঞ্জাব কিংসের হয়ে গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ৭ ম্যাচে করেছিলেন ১১১ রান। বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। এবার পাঞ্জাব তাঁকে রিটেন না করলেও মার্কি ক্রিকেটার হিসেবে নিলামে উঠবেন।কিন্তু ব্রিটিশ ক্রিকেটারের বড় দাম পাওয়ার সম্ভাবনা কম।
২০১৯ সালে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেন লিভিংস্টোন। এখনও পর্যন্ত আইপিএলে ৩৯ ম্যাচে ৯৩৯ রান করেছেন পাশাপাশি বল হাতেএও সমান কার্যকরী ভূমিকা নেন, ৩৯ ম্যােচ ১১ উইকেট আছে তাঁর। কয়েক দিন আগেই আইসিসির অল রাউন্ডারদের তালিকায় তঁাকে টপকে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এখন দেখার ব্রিটিশ তারকা কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন।












Click it and Unblock the Notifications