IPL 2025: সুস্মিতা অতীত! আইপিএল শুরুর আগেই প্রেম ফিরল প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর জীবনে
ক্যালেন্ডারের পাতা বলছে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, এই দিনটার সঙ্গে প্রেমের একটা ঘনিষ্ঠ যোগ রয়েছে। কারণ ১৪ ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন্স ডে। আজ থকেই শুরু হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ, আইপিএলের প্রতীক্ষার প্রহর গোনাও শুরু হয়ে গিয়েছে। তবে আইপিএল শুরুর আগে প্রেম ফিরল প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর জীবনে।
ললিত মোদী, ভারতীয় ক্রিকেটে একটা বিতর্কিত নাম। ২০০৮ সালে ললিত মোদীর নেতৃত্বেই শুরু হয়েছিল আইপিএল, যা ভারতীয় ক্রিকেটকে বদলে দেয়। কিন্তু সেই ললিত মোদীকেই বিসিসিআই আজীবন নির্বাসিত করে। ক্রিকেট প্রশাসন থেকে দূরে থাকলেও ফের খবরের শিরোনামে ললিত মোদী তাও আবার ভ্যালেন্টাইন্স ডে-তেই।

ভ্যালেন্টাইন্স ডে-তেই নতুন সম্পর্কের ঘোষণা করলেন ললিত মোদী। এদিন একটি সোশ্যাল মিডিয়ায় ছবির কোলজ ভিডিও আকারে পোস্ট করেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। ৬১ বছরের ললিত মোদী নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছেন। তবে নতুন সঙ্গিনীর নাম প্রকাশ করেননি মোদী।
কয়েক বছর আগে সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করে চমকে দিয়েছিলেন ললিত মোদী। বলিউড অভিনেত্রীর সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে ললিত জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। নতুন জীবনের শুরু হল আমাাদের। এরপর অবশ্য সুস্মিতার সঙ্গে আর তাঁকে দেখা যায়নি। তাঁদের সম্পর্কের পরিণতি নিয়েও কম চর্চা হয়নি। এবার প্রেম দিবসের দিনেই নতুন সম্পর্কের ঘোষণা করলেন ললিত।
শুক্রবার নতুন প্রেমিকার সঙ্গে একগুচ্ছ ছবি দিলেন তিনি। লিখলেন, ২৫ বছরের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হল। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে-র অনেক শুভেচ্ছা। ললিত মোদী তাঁর প্রেমিকার সঙ্গে জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন। খুশির থেকে রোম্যান্টিক নামা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ললিত মোদী। এর থেকেই প্রমাণ হয় দীর্ঘ দিন ধরেই তাঁরা একে অপরকে চেনেন এবং তাদের মধ্যে গভীর মেলামেশা আছে।
ললিত মোদী তাঁর নতুন প্রেমিকার নাম ঘোষণা না করলেও জানা যাচ্ছে মহিলার নাম রিমা। তবে তিনি ঠিক কোন পেশায় যুক্ত তা যদিও এখনও প্রকাশ্যে আসেনি। সাসপেন্স জিইয়ে রেখেছেন ললিত মোদী। ১৯৯১ সালে বিবাহ করেছিলেন ললিত মোদী। ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর স্ত্রী প্রয়াত হন। ফের একবার সম্পর্কের ঘোষণা করলেন প্রাক্তন বোর্ড কর্তা। ললিত কলা বোধহয় একেই বলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications