IPL 2025: রিঙ্কু সিংকে ২ বার চড় মারলেন কুলদীপ যাদব, দিল্লি ক্যাপিটালস স্পিনারকে নির্বাসনে পাঠানোর দাবি
IPL 2025: আইপিএলে আবার চড় বিতর্ক! এবার রিঙ্কু সিংকে ২ বার চড় মারলেন কুলদীপ যাদব। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিও ভাইরাল।
অরুণ জেটলি স্টেডিয়ামে টানা ২টি হোম ম্যাচ হারল দিল্লি ক্য়াপিটালস। কেকেআর ফিরল জয়ের সরণিতে। তারপরই ওই ঘটনা।

খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেন। সেই ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তেমনই গতকাল খেলার শেষে দিল্লি ও কলকাতার ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলছিলেন। তখনই কুলদীপের বিতর্কিত আচরণ।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে কোনও অডিও নেই। বিষয়টিতে ধারাভাষ্যকাররাও কতটা গুরুত্ব দিয়েছেন তা জানা যায়নি। দেখা যাচ্ছে, কুলদীপ চড় মারার আগে রিঙ্কু বেশ হাসিখুশিই ছিলেন। যা দেখে ধারণা করা যাচ্ছে, হাল্কা মেজাজেই ছিলেন ক্রিকেটাররা।
Kuldeep yadav slaps rinku singh#kuldeepyadav #rinkusingh#KKRvsDC #ipl20225 @imkuldeep18 pic.twitter.com/SEWAgGagwq
— Bobby (@Bobby04432594) April 29, 2025
What the hell is giving Kuldeep Yadav confidence to slap Rinku like this in public ?
— Dharma Watch (@dharma_watch) April 29, 2025
After KL Rahul, Kuldeep is 2nd in fraud list. Never performed under pressure 🤡
Ban him @BCCI#ViratKohli #IPL2025 #IPL #KKRvsDC pic.twitter.com/7DVCn0B39l
আচমকাই কুলদীপ চড় কষান রিঙ্কুর গালে। তখনই রিঙ্কুর মুখ থেকে হাসি উধাও হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পর ফের চড় মারেন কুলদীপ। তখন কুলদীপকে উদ্দেশ করে রিঙ্কুকে কিছু বলতে দেখা যায়। বিষয়টি যে তিনি ভালোভাবে নেননি তা স্পষ্ট।
এই ঘটনাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। কুলদীপ কেকেআরের প্রাক্তনীও বটে। কিন্তু গতকাল কুলদীপ তিন ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাট করতে নেমে ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। কুলদীপ টানা তিনটি ম্যাচে কোনও উইকেটও নিতে পারেনি।
This is so sad. He felt so sad... Kuldeep should be sent out of the tournament for such a behavior.
— Samuel Shine Soans (@SoansShine) April 29, 2025
You can see the change in the face of Rinku. I feel his shock and pain. He did not deserve it... Very sad.... Really sad. Don't call it a joke now @IPl@DelhiCapitals what is… https://t.co/lYzK29wlik
রিঙ্কু ও কুলদীপ উত্তরপ্রদেশেরই ক্রিকেটার। ফলে রিঙ্কুকে চড় মারার বিষয়টি অনেকে হাল্কাভাবে নিচ্ছেন না। অনেক নেটাগরিক বলেছেন, কুলদীপকে অবিলম্বে আইপিএল থেকে নির্বাসিত করা উচিত তাঁর এমন আচরণের জন্য। কুলদীপের এতটা সাহস কী করে হয়? এমন প্রশ্নও উঠেছে। লোকেশ রাহুল, কুলদীপ যাদবরা চাপের মুখে ভালো খেলতে পারেন না, সেই যুক্তি দিয়ে তাঁদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাপিটালস ভক্তরা।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications