IPL 2025: কুলদীপের মুখে কেকেআরের দিনের কথা, কার পরামর্শে বদলে গিয়েছে চায়নাম্যানের বোলিং?
ভারতীয় ক্রিকেটে তিনি চায়নাম্যান বোলার হিসাবেই পরিচিত। কথা হচ্ছে কুলদীপ যাদবকে নিয়ে। তাঁর স্পিনের ভেল্কি প্রতিপক্ষ দলের ব্যাটারদের চিন্তার অন্যতম কারণ। চলতি আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের সদস্য কুলদীপ যাদব। তিনি ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। একটা সময় কেকেআর দলের হয়ে আইপিএলে খেলেছিলেন কুলদীপ যাদব। নিজের কেরিয়ায়ে সুনীল নারিনের প্রভাব নিয়ে এবার মুখ খুললেন কুলদীপ যাদব।
হরভজন সিং বা অনিল কুম্বলে বা রবিচন্দ্রন অশ্বিনের থেকে কুলদীপের কেরিয়ারে বেশি কার্যকরী ভূমিকা নিয়েছেন সুনীল নারিন! মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন কুলদীপ যাদব। শুধু নারিন নয় কুলদীপের বোলিংয়ে অবদান আছে বর্তমান সময়ে সতীর্থ জসপ্রীত বুমরাহের।

সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছেন, নারিনের পরামর্শ তাঁর জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। এই প্রসঙ্গে কুলদীপ যাদব বলেছেন, একটা সময় আমি মনে করতাম শুধু নিজের স্কিলের উপর নির্ভর করলেই হবে। কিন্তু এখন বুঝতে পারি সেটা কতটা ভুল ছিল। চোট সারিয়ে ফেরার পরে নারিন আমাকে পরামর্শ দিয়েছিলেন লেন্থেও জোর দিতে হবে। কেকেআরে থাকার সময় আমি নারিনের কাছ থেকে এই পরামর্শ পেয়েছিলাম এর ফলে বোলিংয়ের লেন্থ নিয়ে অনেক বেশি কাজ করেছি। এর ফলে এর ইতিবাচক প্রভাব পড়েছে আমার বোলিং এর ক্ষেত্রে।
একইসঙ্গে নারিন বলেছেন, একজন বোলার হিসাবে শুধু উইকেট নিলেই হবে না একইসঙ্গে প্রতিপক্ষ দলের বোলারদের উপর প্রভাব বিস্তার করতেও হবে। জসপ্রীত বুমরাহ ও সুনীল নারিনের মতো বোলারারা এটাই করে থাকেন। কেকেআরে যখন খেলতাম তখন নারিনের থেকে এই বিষয়ে অনেক কিছু শিখেছিলাম। নারিন সবসময় আমায় লেন্থ বোলিংয়ের গুরুত্বটা বোঝান আসলে নারিনের মতো বোলাররা সময়ের থেকে এগিয়ে থাকেন
আইপিএল বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট হয় বলে চর্চা শুরু হয়েছে। একাধিক বোলারই এই বিষয়ে মুখ খুলেছেন তবে আইপিএল যে বোলারদের জন্য কঠিন প্রতিযোগিতা সেকথাও মেনে নিয়েছেন কুলদীপ যাদব।
কুলদীপের কথায়, আইপিএল বোলারদের জন্য অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতা। টুর্নামেন্টে অনেক ভালো ব্যাটাররা খেলেন। ফলে বোলারদের কাছে এই টুর্নামেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে আপনি উইকেট পেতেই পারেন কিন্তু প্রতি ওভারে ইকোনমি রেট ধরে রাখাটা অত্যন্ত কঠিন। চলতি আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করেছে, দিল্লি ক্যাপিটালস লখনউ দলের বিরুদ্ধে ম্যাচে এক উইকেটে জয় পেয়েছিল দিল্লি। সেই ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications