IPL 2025: রাজস্থানকে হারালেই শীর্ষে পৌঁছে যাবে দিল্লি, কুলদীপ কি নিতে পারবেন বেগুনি টুপির দখল?

IPL 2025: আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষস্থানে চলে যাবেন অক্ষর প্যাটেলরা।

আইপিএলে কমলা টুপির মালিকানার আজ বদলের সম্ভাবনা নেই। তবে বেগুনি টুপির হস্তান্তর হতেই পারে। এই প্রতিবেদনে সেই দিকগুলিতেই আলোকপাত করা হচ্ছে।

IPL 2025

চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে এখনও বেগুনি টুপি নিজের দখলেই রেখেছেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ। ৭ ম্যাচে তাঁর ঝুলিতে ১২ উইকেট। ৭টি করে ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ ও লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর ১১টি করে উইকেট পেয়েছেন।

যে বোলাররা এখনও অবধি চলতি আইপিএলে ১০টি করে উইকেট নিয়েছেন তাঁরা হলেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ডিয়া, গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ ও আর সাই কিশোর, কেকেআরের বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা ও গুজরাত টাইটান্সের মহম্মদ সিরাজ।

ফলে আজ যদি কুলদীপ যাদব তিনটি উইকেট পান তাহলে তাঁর উইকেট-সংখ্যা হবে ১৩। হার্দিক ও কুলদীপ পাঁচটি করে ম্যাচ খেলেছেন। প্রসিদ্ধ কৃষ্ণ, সাই কিশোর ও সিরাজ খেলেছেন ৬টি করে ম্যাচ। বরুণ ও হর্ষিত সাতটি করে।

তবে ২টি উইকেট পেলেও কুলদীপ যুগ্মভাবে শীর্ষে চলে আসবেন। এমনকী তালিকায় নিজের নাম লেখাতে পারেন শীর্ষেই। কারণ, নূরের গড় ১৪.২৫, ইকনমি ৭.১২। সেখানে কুলদীপের গড় ১১.২০, ইকনমি ৫.৬০। ফলে আজ দিল্লি-রাজস্থান ম্যাচে বেগুনি টুপির হাত বদল হতেও পারে। রাজস্থান রয়্যালসের ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহিশ থিকশানা সর্বাধিক ৬টি করে উইকেট পেয়েছেন।

সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে চলতি আইপিএলে কমলা টুপি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণের দখলে। তিনি ৭ ম্যাচে ৩৫৭ রান করেছেন। গুজরাত টাইটান্সের বি সাই সুদর্শন ৬ ম্যাচে ৩২৯ ও লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন। পাঞ্জাব কিংসে শ্রেয়স আইয়ার ও আরসিবির বিরাট কোহলি ৬টি করে ম্যাচ খেলে যথাক্রমে ২৫০ ও ২৪৮ রান করে প্রথম পাঁচে আছেন।

Take a Poll

আজ যে দুই দলের খেলা হচ্ছে তার কোনও ব্যাটারই নেই সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম দশে। দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল ৪ ম্যাচে ২০০ রান করে ১৫ নম্বরে রয়েছেন। যদিও তিনি যদি আজ ৪৯ রান করেন তাহলে বিরাট কোহলিকে সরিয়ে পাঁচে চলে আসতে পারবেন। চারে পৌঁছতে হলে দরকার ৫১ রান।

রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারী অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি ৬ ম্যাচে ১৯৩ রান করে আপাতত ষোড়শ স্থানে রয়েছেন। রাজস্থান রয়্যালস পয়েন্ট তালিকার আটে রয়েছে।

রাজস্থান রয়্যালসের রয়েছে ৬ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৮৩৮। আজ ভালো ব্যবধানে জিতলে তারা এক ধাপ উঠতে পারে পয়েন্ট তালিকার। দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। আজ জিতলে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ১০ পয়েন্টে পৌঁছে গিয়ে শীর্ষস্থানের দখল নিতেই পারে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+