IPL 2025: সোম সন্ধ্যায় ভিলেন হবে বৃষ্টি! কেমন থাকবে কেকেআর-গুজরাত ম্যাচের সময় আবহাওয়া?
সোমবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে। এই পরিস্থিতিতে সোমবার ঘরের মাঠে কেকেআরের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্লে-অফের সমীকরণে টিকে থাকতে গেলে এই ম্যাচে জয় পেতেই হবে রাহানে ব্রিগেডকে। তবে বৈশাখ মাসের সন্ধ্যায় খেলা, ফলে বৃষ্টিপাতের আশঙ্কা থেকেই যায়। বঙ্গে মাঝেমধ্যেই কালবৈশাখী আসছে বিকেল এবং সন্ধ্যার পরেই। সোমবার ম্যাচের সময় কেমন থাকবে আবহাওয়া, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বিগত কয়েকদিনে বেশ কয়েকবার ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টি হলে ম্যাচে তার প্রভাব পড়তে পারে। এর আগে গত শুক্রবার দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংস এবং আরসিবির খেলায় বৃষ্টি ভিলেন হয়েছিল। ম্যাচের ওভার সংখ্যা কমেছিল। ১৪ ওভারের ম্যাচ হয়েছিল।
যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সোমবার ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে এর ফলে রোদের তেজ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। তবে সন্ধ্যের পর খেলা হওয়ায় গরম থেকে কিছুটা পরিত্রাণ পাবেন ক্রিকেটাররা। দিনের বেলা কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি আশে পাশে থাকলেও রাতের দিকে ২৮ ডিগ্রিতে থাকবে কলকাতা তাপমাত্রা। আকাশের হালকা মেঘ থাকলেও তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরে পূর্বাভাসের উল্লেখ করা হয়েছে। যদিও আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মাত্র দুই শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে বৃষ্টি থামার পরও ইডেনে সফলভাবে ম্যাচ সমাপ্ত হয়েছে। এবারও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম সুজন মুখোপাধ্যায়।বৃষ্টি যদি পড়েই যায় তাহলে ম্যাচ হওয়া সম্ভব নয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে তার ৩০ মিনিটের মধ্যেই ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব কারণ ইডেনে সেই পরিকাঠামো আছে। সব মিলিয়ে ইডেন তৈরি আরও একটা হাইভোল্টেজ ম্যাচের জন্য।
গুজরাত টাইটান্স ও কেকেআরের দ্বৈরথে ২-১ ব্যবধানে এগিয়ে কেকেআরের চেয়ে এগিয়ে আছে শুভমান গিলের দল। ইডেনে অপরাজেয় তকমাও ধরে রাখতে চাইবে গুজরাত। কারণ ইডেনে গিল প্রাক্তন দলের বিরুদ্ধে হারেনি।












Click it and Unblock the Notifications