IPL 2025: গুজরাত টাইটান্স পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কেকেআরের চেয়ে, ইডেনে একমাত্র সাক্ষাতে জিতেছিল কারা?

IPL 2025: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।

গুজরাতের পয়েন্ট ৭ ম্যাচে ১০। কলকাতা নাইট রাইডার্স রয়েছে ছয়ে। অজিঙ্ক রাহানের দলের ঝুলিতে ৭ ম্যাচে ৬ পয়েন্ট।

IPL 2025

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল গত বছর। ম্যাচটি হওয়ার কথা ছিল আমেদাবাদে। বৃষ্টির জেরে টস পর্যন্ত হয়নি। গত বছরের আইপিএলে প্রথমবার ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল টাইটান্স।

এই দুই দলের মধ্যে যে তিনটি ম্যাচ খেলা হয়েছে তাতে দুটিতে জিতেছে গুজরাত টাইটান্স। একটিতে কলকাতা নাইট রাইডার্স। ২০২২ সালে দুই দলের প্রথম সাক্ষাতে গুজরাত ৮ রানে হারিয়েছিল কেকেআরকে। সেই ম্যাচটি হয়েছিল নভি মুম্বইয়ে।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সেই ম্য়াচে টস জিতে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্স ৯ উইকেটে ১৫৬ রান তোলে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া করেন ৪৯ বলে ৬৭। আন্দ্রে রাসেল ১ ওভারে ৫ রান দিয়ে চার উইকেট নেন। টিম সাউদি নেন তিন উইকেট।

জবাবে খেলতে নেমে কেকেআর ৮ উইকেটে ১৪৮ রান তোলে। আন্দ্রে রাসেল ২৫ বলে ৪৮ করেন। রিঙ্কু সিং করেন ২৮ বলে ৩৫। মহম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে রশিদ হন ম্যাচের সেরা।

২০২৩ সালে আমেদাবাদে কেকেআর শেষ বলে তিন উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। টস জিতে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ৪ উইকেটে ২০৪। বিজয় শঙ্কর ২৪ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন। সাই সুদর্শন করেন ৩৮ বলে ৫৩। সুনীল নারিন নেন তিন উইকেট।

জবাবে খেলতে নেমে কেকেআর ৭ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। যশ দয়ালের শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রিঙ্কু সিং। তিনি অপরাজিত থাকেন ২১ বলে ৪৮ রানে। বেঙ্কটেশ আইয়ার করেন ৪০ বলে ৮৩। রশিদ খান নেন তিন উইকেট, ২ উইকেট পান আলজারি জোসেফ। ম্যাচের সেরা হন রিঙ্কু।

Take a Poll

যদিও ফিরতি সাক্ষাতে ইডেনে কেকেআরকে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দেয় গুজরাত টাইটান্স। টস জিতে তারা ফিল্ডিং নিয়েছিল। কেকেআর ৭ উইকেটে ১৭৯ রান তোলে। ৩৯ বলে ৮১ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ১৯ বলে ৩৪ করেন রাসেল।

মহম্মদ শামি তিনটি এবং জশ লিটল ও নূর আহমেদ ২টি করে উইকেট নেন। ১৭.৫ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ডেভিড মিলার ১৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে যান। ৩৫ বলে ৪৯ করেন গিল। হর্ষিত রানা, রাসেল ও নারিন ১টি করে উইকেট নিয়েছিলেন। শুভমান গিলের নেতৃত্বে এই প্রথমবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলবে গুজরাত। উল্লেখ্য, গিল কেকেআরেরই প্রাক্তনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+