IPL 2025: আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরগুলিতে ইডেনে কেমন খেলে কেকেআর? নজরে বিস্তারিত পরিসংখ্যান

IPL 2025: আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ দোলের দিন অবশ্য নাইটদের অনুশীলন নেই। রঙের উৎসবে মাতবেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা।

২০০৮ সাল থেকে ইডেনে কেকেআর জিতেছে ৫২টি ম্য়াচ। হারতে হয়েছে ৩৬টি। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আলোকপাতের পাশাপাশি দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরগুলিতে হোম ম্যাচে নাইটদের ট্র্যাক রেকর্ড কেমন?

IPL 2025

২০০৮ সালে প্রথম আইপিএলে ইডেনে প্রথম ম্যাচ হয়েছিল ২০ এপ্রিল। তাতে কলকাতা নাইট রাইডার্স ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল ডেকান চার্জার্সকে। সেবার কেকেআর ইডেনে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে।

আইপিএলের প্রথম সংস্করণে ইডেনে কেকেআরকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২০০৯ সালের আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

২০১০ সালের আইপিএলে ইডেনে কেকেআর হারিয়েছিল আরসিবি, ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সকে। হেরেছিল চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে।

২০১১ সালের আইপিএলে ইডেনে কেকেআর জয় পেয়েছিল ডেকান চার্জার্স, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। হোম ম্যাচে নাইটরা সেবার হেরেছিল কোচি টাস্কার্স কেরালা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।

২০১২ সালের আইপিএলে ইডেনে কেকেআর হারায় রাজস্থান রয়্যালস, আরসিবি ও পুণে ওয়ারিয়র্সকে। বৃষ্টিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সেবার কেকেআর চ্যাম্পিয়ন হলেও হোম ম্যাচে হেরেছিল দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের কাছে।

২০১৩ সালে কেকেআর নিজেদের মাঠে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসকে। নাইটরা হোম ম্যাচে পরাস্ত হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।

২০১৪ সালে কেকেআর ইডেনে সব কটি ম্যাচেই জিতেছিল। হারায় চেন্নাই সুপার কিংস, আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবকে। ২০১৫-র আইপিএলে ইডেনে কেকেআর হারায় মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। হার আরসিবির কাছে। রাজস্থান রয়্যাল ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

২০১৬ সালের আইপিএলে ইডেনে কেকেআর হারায় দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাইজিং পুণে সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদকে। পরাস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স ও আরসিবির কাছে।

২০১৭ সালের আইপিএলে ইডেনে নাইটরা জয় ছিনিয়ে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবি ও দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। সেবার ইডেনে কেকেআরকে হারায় মুম্বই ইন্ডিয়ান্স, রাইজিং পুণে সুপারজায়ান্ট ও গুজরাত লায়ন্স।

২০১৮ সালের আইপিএলে ইডেনে লিগ পর্বের খেলায় কেকেআর হারায় আরসিবি, দিল্লি ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এলিমিনেটরে রাজস্থানকে হারালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের কাছে হেরে গিয়েছিল কেকেআর।

২০১৯ সালের আইপিএলে ইডেনে কেকেআর জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, আরসিবি ও রাজস্থান রয়্যালসের কাছে।

২০২৩ সালের আইপিএলে মাত্র দুটি হোম ম্যাচ জিতেছিল কেকেআর। আরসিবি ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেবার ইডেনে নাইটরা পরাস্ত হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের কাছে।

২০২৪ বা গত বছর আইপিএলে ইডেনে কেকেআর হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে কেকেআর গত বছর ইডেনে হেরে যায় রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+