IPL 2025: কলকাতা নাইট রাইডার্সে ৮ বিদেশি-সহ ২১ জন! চূড়ান্ত দলে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ কোন ১২ থাকতে পারেন?
IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবার খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে। ২১ জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। ২৩.৭৫ কোটি টাকায় সবচেয়ে দামী বেঙ্কটেশ আইয়ার।
রিঙ্কু সিংকে রিটেন করা কিংবা অজিঙ্ক রাহানেকে দলে নেওয়া হলেও বেঙ্কটেশই এগিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। ৮ বিদেশির কোটা পূরণ করে ফেললেও কেকেআর ২৫ জন প্লেয়ারকে নেয়নি।

২১ জন ক্রিকেটারের মধ্যে ৬ জনকে আগেই রেখে দেওয়া হয়েছিল। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রামনদীপ সিং। আসন্ন আইপিএলে কেকেআর নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে।
A 𝒕𝒐𝒏 of love awaits you, Quinny! 🫶 pic.twitter.com/8Q3inVW9Kb
— KolkataKnightRiders (@KKRiders) November 25, 2024
কেকেআর নিলাম থেকে ফিল সল্ট বা মিচেল স্টার্ককে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে। তবে কুইন্টন ডি কক হতে চলেছেন ওপেনিংয়ে সল্টের বিকল্প। তিনি উইকেটকিপিংও করেন। স্টার্ক হাতছাড়া হলেও আনরিখ নরকিয়া ও স্পেনসার জনসনকে নিলাম থেকে নিয়েছে কেকেআর। তাঁরা স্টার্কের মানের না হলেও কার্যকরী হতেই পারেন।
কেকেআর যে আগ্রাসী ব্যাটিং করে তার সঙ্গে মানানসই না হলেও অজিঙ্ক রাহানে ও মণীশ পাণ্ডেকে নেওয়া কিছুটা অবাক করার মতোই। কেকেআরে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া, অজিঙ্ক রাহানে।
উইকেটকিপার হিসেবে রয়েছেন কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজ, দুজনেই ব্যাটিংয়ে ওপেনার হিসেবেও দক্ষ। পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং।
Can't wait to see you in purple and gold, Moeen! 💜 pic.twitter.com/KVXCUq4Mnw
— KolkataKnightRiders (@KKRiders) November 26, 2024
স্পিন বোলিং অলরাউন্ডাররা হলেন সুনীল নারিন, অনুকূল রায়, মঈন আলি। এ ছাড়াও রয়েছেন বরুণ চক্রবর্তী ও ময়াঙ্ক মার্কণ্ডের মতো স্পিনার। পেসার হিসেবে রয়েছেন হর্ষিত রানা, বৈভব অরোরা, আনরিখ নরকিয়া, স্পেনসার জনসন ও উমরান মালিক।
𝙅𝙖𝙢𝙢𝙪 𝙀𝙭𝙥𝙧𝙚𝙨𝙨 has now arrived to Kolkata 🚅 pic.twitter.com/dZBikzOCxS
— KolkataKnightRiders (@KKRiders) November 25, 2024
কেকেআরের সম্ভাব্য ১২ (ইমপ্যাক্ট প্লেয়ার-সহ)- সুনীল নারিন, কুইন্টন ডি কক বা রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অঙ্গকৃষ রঘুবংশী বা অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, আনরিখ নরকিয়া বা স্পেনসার জনসন, মণীশ পাণ্ডে।












Click it and Unblock the Notifications