Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: টানা ব্যর্থতার মধ্যেই রাসেলের পাশেই দল, অধিনায়ক রাহানের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন

ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে হার। প্লে-অফের সমকরণ ক্রমশ কঠিন হচ্ছে কেকেআরের দলের। তার থেকে বেশি চিন্তা হচ্ছে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে। ক্যারিবিয়ান তারকা হতাশা জনক পারফরম্যান্স করছেন। গুজরাত ম্যাচে পর রাসেলেকে নিয়ে উদ্বেগও আরও বৃদ্ধি পেল। । আবার ফাইভ ডাউনে নেমে ২১ রানে করে সাজঘরে ফিরে গেলেন। রাসেসকে নিয়ে কি আর পরীক্ষানিরীক্ষার সাহস পাচ্ছে না নাইট শিবির?

কিন্তু দল রাসেলের সঙ্গেই আছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্র্যাভো জানিয়ে দিলেন, রাসেল যথেষ্ট অভিজ্ঞ এবং সফল ক্রিকেটার। একটি বা দুটি ম্যাচে লেগস্পিনারের বলে আউট হয়েছেন। আমনার মনে হয় দল হিসাবে আমরা ভালো ব্যাট করতে পারেনি। এটাই বাস্তব। একা রাসেলকে দোষ দিয়ে লাভ নেই। সমস্যা প্রত্যেকের হচ্ছে। সবাইকেই সমস্যা কাটিয়ে উঠতে হবে।

Andre Russel

রাসেলকে সমর্থন করে কেকেআরের মেন্টর আরও বলেন, অনেক সময়ই মাঝে আত্মবিশ্বাস হারিয়ে যায়। কারণ আইপিএল একটা কঠিন লম্বা প্রতিযোগিতা। । বেশির ভাগ সময় রাসেল যখন ব্যাট করতে আসে তখন প্রতি ওভারে১৪ থেকে ১৫ রান প্রয়োজন। আমাদের আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। সবাইকে ভাল ব্যাট করতে হবে।রাসেল যাতে ম্যাচ শেষ করতে পারে সেই সুযোগ উপরের ব্যাাটারদেরই করতে দিতে হবে। পাশাপাশি রাসেলকে বসানোর সময় হয়ে গিয়েছে। এই মরশুমে রাসেল একেবারেই ফ্লপ তাই তাকে বয়ে বেড়ানোর দিন মনে হয় শেষ হয়েছে।

কেকেআরের অন্যতম ভরসা ধরা হয় আন্দ্রে রাসেলকে। সেই ২০১৪ সাল থেকে কেকেআরের সদস্য তিিন। এরপর থেকে কেকেআরের টিম তাঁকে ধরে রেখেই টিম তৈরি করে। শাহরুখের দলের অন্যতম অন্যতম ভরসা। সেটা বল হাতেই হোক বা ব্যাটিংয়ে। কিন্তু রাসেল না হয় কেকেআরের হয়ে রয়ে গিয়েছেন, রাসেলকে নিয়ে ভাবনার সময় এসেছে

কেকেআর দলের বিরুদ্ধে এক নম্বর দলের মতোই পারফর্ম করল গুজরাট। ঘরের মাঠের কোনএ সমর্থন কাজে লাগাতে পারল না কেকেআর। রাহানের কোনও প্ল্যান বি নেই। । ১৬তম ওভারে বরুণের স্পেল শেষ। ডেথ ওভারে অনভিজ্ঞ হর্ষিত ও বৈভবের উপর ভরসা। রাহানের রণকৌশল নিয়েও উঠছে প্রশ্ন।

গত মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেকেআরের ওপেনিং জুটি। আর বোলাররা অনবদ্য। গুজরাতেরক বিরুদ্ধে ওপেনিং জুটি পাল্টে লাভ হয়নি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। ডি ককের পরিবর্তে নেমে রহমানুল্লাহ গুরবাজও ব্যর্থ হলেন। ১ রান করেই আউট হলেন। ওপর ওপেনার সুনীল নারিনও রান পেলেন না । ১৭ রান করেই আউট হলেন নারিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+