IPL 2025: পাঞ্জাব ম্যাচে দলে বদল হবে নাইটদের? জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে মঙ্গলবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে সিএসকের ডেরায় গিয়ে দাপুটে জয় হাসিল করেছে অজিঙ্ক রাহানের দল। চেন্নাইয়ের পর নাইট ব্রিগেড পরের মিশন চন্ডীগড়। পাঞ্জাব কিংস দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর।

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পরে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল নাইট ব্রিগেড। সেখান থেকে কিন্তু চেন্নাই-র বিরুদ্ধে বড় ব্যবধানে জয় কেকেআর শিবিরকে বাড়তি অক্সিজেন দিয়েছে। এই ম্যাচে জিততে পারলে পয়েন্ট তালিকা আরও উন্নতি ঘটবে কেকেআরের। সেই সঙ্গে দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো চার পয়েন্ট সংগ্রহ করেও ঘরে ফিরবে কেকেআর। তবে এই ম্যাচ নাইটদের কাছে আরও একটা কারণে সম্মানের লড়াই।

Kolkata Knight Riders Predicted Playing XI

পাঞ্জাব কিংস দলের অধিনায়কের নাম শ্রেয়স আইয়ার। যিনি গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। এই ম্যাচের আগে নাইট শিবিরে সব থেকে বড় স্বস্তি হল সুনীল নারিনের ছন্দে ফেরা। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক সুনীল নারিন। বল হাতে যেমন দুরন্ত পারফরম্যান্স করেছেন তেমনই ব্যাটিংয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন।

নারিনের মতো এই ম্যাচেও ফোকাসে থাকবেন বরুণ চক্রবর্তী, কারণ বিপক্ষ দলে বেশ কয়েকজন ভাল ব্যাটার আছেন তারা যে কোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ফলে স্পিন অস্ত্রেই তাদের ঘায়েল করতে চাইছে কেকেআর শিবির।

এই ম্যাচে নাইটদের প্রথম একাদশে বদল হওয়ার সম্ভাবনা কম। রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত ওপেন করতে নেমে বড় রান করতে পারেননি ডি কক। গুরবাজকে নিয়ে একটা চর্চা চলছে। তবে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে কেকেআর।

নাইটদের দলে আছেন দুই পাঞ্জাবের ভূমিপুত্র, রামনদীপ সিং ও বৈভব অরোরা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রামনদীপ সিং বলেন, ঘরের মাঠে ম্যাচ খেলতে নামার একটা আলাদা অনুভূতি আছে। আমি পরিস্থিতি অনুসারে এবং দলের প্রয়োজন অনুসারে খেলি। আমরা প্রতিপক্ষ দলকে নিয়ে বিশ্লেষণ করি। আমরা দেখি না শেষ ম্যাচ তারা হেরেছে না জিতেছে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলি।

কলকাতা নাইট রাইডার্স দলের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বৈভব অরোরা, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+