IPL 2025: কেকেআর দলে বদল, চোট পেয়ে ছিটকে গেলেন উমরান মালিক, পরিবর্ত হলেন কে?
আইপিএল শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি আছে। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্সও। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের কাছে এবার খেতাব ধরে রাখার লড়াই। গত বুধবার থেকেই আইপিএলের জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। কিন্তু প্রথম ম্যাচের আগেই নাইট দলে বড় বদল হল।
চোটের জন্য চলতি মরশুমের আইপিএলে খেলতে পারবেন না উমরান মালিক। তাঁকে ৭৫ লক্ষ টাকায় দলে কিনেছিল কেকেআর। কিন্তু আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ এল কেকেআর শিবিরে। চলতি মরশুমে চোটের জন্য পুরোপুরি ছিটকে গেলেন উমরান মালিক। বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন জম্মু-কাশ্মীরের এই পেসার। ৭৫ লক্ষ টাকায় নিলামে উমরানকে দলে নিয়েছিল কেকেআর।

যদিও উমরানের বিকল্প খুঁজে পেতে খুব বেশি দেরি হল না কেকেআরের কেননা উমরান মালিকের পরিবর্ত হিসাবে কেকেআর দলে নিল যে চেতন সাকারিয়াকে। আইপিএলের শুরু থেকেই কেকেআর শিবিরে দেখা গিয়েছিল সাকারিয়াকে। উমরান মালিক ছিটকে যেতেই তাঁকে দলে অন্তর্ভুক্ত করে করে নিল কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। ৭৫ লক্ষ টাকাতেই সাকারিয়াকে দলে নিল কেকেআর।
সাকারিয়াও চোট পেয়েছিলেন কিন্তু এখন বর্তমানে পুরোপুরি ঠিক আছেন। নাাইটদের অনুশীলনে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে। সাকারিয়াকে এর আগে আইপিএলে ১৯ টি ম্যাচে খেলেছেন চেতন সাকারিয়া, কুড়িটি উইকেট নিয়েছেন এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে সৌরাষ্ট্রের এই বোলারের । ভারতীয় দলের হয়ে একটি ওডিআই এবং দুটি টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন সাকারিয়া।
পেস বিভাগে অভিজ্ঞতার অভাব আছে। দলে প্রধান ভারতীয় পেসার হর্ষিত রানা। বৈভব আরোরা, সাকারিয়া দলে আছেন কিন্তু তাদের অভিজ্ঞতা কম। বিদেশি নরখিয়া আছেন। তিনি আবার চোট প্রবণ। ফলে সব মিলিয়ে পেস বিভাগ খুব শক্তিশালী নয়। স্পিন বিভাগে নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনার তো আছেনই সঙ্গে নিলামে নাইটারা নিয়েছে মঈন আলিকে। যা কেকেআরের স্পিন ইউনিটকে আরও সমৃদ্ধ করবে।
২০১৯ সালেও নরখিয়াকে দলে নিয়ে ছিল কেকেআর। কিন্তু চোটের জন্য খেলতে পারেনি। এবার নাইট শিবিরে তিনিই মূল বিদেশি পেসার। আইপিএল শুরুর আগে কেকেআর মিডিয়া টিমকে প্রোটিয়া তারকা বলেছেন, অবশেষে কেকেআর শি্বিরে যোগ দিতে পারলাম। আমি অত্যন্ত খুশি এই দলের সঙ্গে যুক্ত হয়ে। দারুন এই স্টেডিয়ামে দর্শকদের সামনে বল করতে আমি মুখিয়ে আছি।












Click it and Unblock the Notifications