IPL 2025: আইপিএল শুরুর আগেই চমক কেকেআরের, থ্রি-স্টার জার্সিতে এবার মাঠে নামবেন রিঙ্কুরা, দেখুন ভিডিও

আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ে দেশীয় ক্রিকেটারদের নিয়ে আগেই প্রস্তুতিতে নেমে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন দল। আসন্ন মরশুমে নাইটদের অধিনায়ক কে হবে তা নিয়ে এখনও জল্পনা চলছে। সরকারিভাবে এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট।

অধিনায়কের নাম ঘোষণার আগেই নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন করে ফেলল কেকেআর। এবার কেকেআরের জার্সিতে থ্রি স্টার। ২০১২-২০১৪ সালের পরে ২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলের ১৮তম সংস্করণে নাইটদের জার্সিতেও দেখা গেল অভিনবত্ব। এবার জার্সিতে থাকবে তিনটি স্টার অর্থাৎ তিনবার চ্যাম্পিয়নের প্রতীক হিসেবে কেকেআরের জার্সিতে থাকবে তিনটি তারা।

-

সোমবার সকালেই নতুন জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ্যে আনলো কলকাতা নাইট রাইডার্স। মূলত থ্রি স্টারকে সামনে রেখেই জার্সি উন্মোচন এবং ব্যান্ডিং করা হয়েছে। ইতিমধ্যেই বেঙ্কটেশ আইয়ার , রিঙ্কু সিংদের গায়ে দেখা গিয়েছে নাইটদের থ্রি স্টার এর নতুন জার্সি। এই জার্সি প্রকাশের অঙ্গ হিসাবে একটি ভিডিও প্রকাশ করেছে কেকেআর। যেখানে দেখা যাচ্ছে গোটা কলকাতায় থ্রি স্টারে মেতে আছে। সেই সঙ্গে পরিচিত করব লড়বো জিতবো রে স্লোগান। নতুন জার্সির ভিডিও ভিডিও ইতিমধ্যেই হিট সোশ্যাল মিডিয়ায়।


২০২৪ সালের আইপিএল নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই দলে রাখেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। এমনকি মেন্টর গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হয়েছেন। আইপিএল শুরুর আগে চর্চায় এখন কেকেআরের অধিনায়ক পদ। কে হবেন কেকেআরের নয়া অধিনায়ক তা নিয়ে চলছে জোর জল্পনা।

বেঙ্কটেশ নিজে থেকেই জানিয়েছেন তিনি কেকেআরের অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি তিনি। মধ্যপ্রদেশের তারকা আসন্ন মরশুমে কেকেআর এর অধিনায়ক হতে পারেন তার আভাস মিলতে শুরু করেছে। তবে এখনও সরকারি ঘোষণা হয়নি।

কেকেআরের পক্ষ থেকে জার্সি প্রকাশের যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে অংশ নিয়েছেন বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রামনদীপ সিং, বৈভব অরোরা, মনীষ পাণ্ডে, অনুকূল রায়ের মতো একাধিক ঘরোয়া ক্রিকেটাররা যারা মু্ম্বই দলের শিবিরে রয়েছেন। নতুন জার্সিতে যেমন তিনটি তারা আছে তেমনই কিন্তু আইপিএল লেখাটিকেও আরও উজ্জ্বল করা হয়েছে। কেকেআরের পরিচিত বেগুনী হলুদ রঙের জার্সি থাকছে তবে ডিজাইনে কিছু পরিবর্তন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+