IPL 2025, CSK vs RCB: ধোনিদের বিরুদ্ধে নজির বিরাটের, তবু কোহলির মন্থর ইনিংস নিয়ে মিমের বন্যা

IPL 2025, CSK vs RCB: আইপিএলে চেন্নাইয়ের চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায় সিএসকে।

বিরাট কোহলি ওপেন করতে নেমে কেকেআর ম্যাচে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কিন্তু চিপকের স্পিন সহায়ক উইকেটে বিরাটের খেলা হতাশ করল ক্রিকেটপ্রেমীদের।

IPL 2025 CSK vs RCB

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার নজির ছিল শিখর ধাওয়ানের। ২৯ ম্যাচে ১০৫৭ রান তিনি করেছেন ইয়েলো আর্মির বিরুদ্ধে। শিখরের হাত থেকে এই রেকর্ড ছিনিয়ে নিতে আজ বিরাট কোহলির দরকার ছিল ৫ রান।

বিরাট এদিন ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে করলেন ৩০ বলে ৩১ রান। তারই ফাঁকে শিখরের থেকে ঈর্ষণীয় রেকর্ডটি ছিনিয়ে নিলেন কোহলি। যদিও তাঁর এদিনের মন্থর ইনিংস মন ভরাতে পারেনি আরসিবি ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বিরাটকে নিয়ে ছড়িয়েছে একাধিক মিম।

টি২০-তে এই প্রথম বিরাট সামলালেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে। এদিন একাদশ ওভারে পাথিরানার বাউন্সার বিরাটের হেলমেটে লাগে। এই ডেলিভারির পর বিরাটের স্কোর ছিল ২২ বলে ১৬। এর পরের ডেলিভারিটিও শর্ট বল ছিল। কোহলি হুক করে ফাইন লেগ বাউন্ডারি দিয়ে ছয় মারেন।

Take a Poll

তার পরের বলটি ছিল ফুলার লেংথে। বিরাট কোহলি ফ্লিক করে মিড উইকেট দিয়ে বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। সকলেই যখন বিরাটের ব্যাটে বড় রানের প্রত্যাশা করছেন তখনই ছন্দপতন। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে বিরাটকে আউট করলেন নূর আহমেদ।

আফগানিস্তানের বাঁহাতি এই রিস্ট স্পিনারের বলে আউট হয়ে কোহলি ফিরলেন ৩০ বলে ৩১ রান করে। ২টি চার ও ১টি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ফের স্পিনারের বলে বিরাট আউট হলেন। কেকেআর ম্যাচে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের অবলীলায় সামলানো বিরাট এদিন ফের নিজের উইকেটটি দিলেন স্পিনারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+