IPL 2025: আইপিএলেও রেকর্ড ও রানের রাজা কোহলি, ব্যাট হাতে বিরাটের সেরা ইনিংসগুলি জানুন

ভারতীয় দলের হয়ে চারটি আইসিসি ট্রফি জিতেছেন। কিন্ত এখনও পর্যন্ত বিরাট কোহলির নামের পাশে আইপিএল ট্রফির সংখ্যা ০। ২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবি দলের সদস্য কোহলি। এর আগে তিনবার ফাইনালে উঠেও কাপ জয় অধরাই থেকেছে কোহলির। নেতৃত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। বিগত দুই মরশুমের মতোই এবারও বিরাট খেলবেন শুধু ক্রিকেটার হিসাবেই। অতীতে আইপিএলে কোহলির পারফরম্যান্স কেমন, সেরা ইনিংসগুলি কোনগুলি, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলে এখনও পর্যন্ত ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন কোহলি। ৮টি শতরান এবং ৫৫টি অর্ধশতরান করেছেন কোহলি। এর পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়েছেন। এবারও কোহলিকে রিটেন করেছেন আরসিবি। তবে আসন্ন মরশুমে আরসিবি দলকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। আইপিএলে ২০১৩ সালে নেতৃত্বের দায়িত্ব নেন কোহলি। আইপিএলে ১৪০টি ম্যাচে নেতৃত্ব দেন কোহলি। এর মধ্যে ৬৬টি ম্যাচে দলকে জয় এনে দেন, ৭০টি ম্যাচে হারেন।

virat

আইপিএলে বিরাট কোহলি একাধিক ধামাকাদার ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে সেরা হয়ে আছেন বেশ কয়েকটি। ২০১৬ সালে বিরাট তার প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন, কিন্তু ২০১৩ সালেই আইপিএলে কোহলি শতরান করতে পারতেন। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কোহলি সর্বকালের সেরা আইপিএল ইনিংসগুলির মধ্যে একটি খেলেছিলেন। কোহলি ৯৯ (৫৮) রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন.

২০১৬ সালের আইপিএলে বিরাট কোহলি দুরন্ত খেলেছিলেন। গোটা টুর্নামেন্টে ৯৭৩ রান করেছিলেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচটি ভিকে এবং এবিডির মধ্যে ২২৯ রানের বিশাল জুটির জন্য স্মরণীয়। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে তৃতীয় শতরানটি করেছিলেন বিরাট। সেই ম্যাচে ৫৫ বলে ১০৯ রান করেছিলেন।

কোহলিকে তাড়া করার রাজা বলা হয়, কেন তাঁকে চেজ মাস্টার বলা হয় সেটা বার বার প্রমাণ করেছেন। ২০১৬ সালে চিন্নাস্বামী স্টেডিয়ামে পুণে রাইজিং দলের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ১০৮ রান করেন কোহলি। ২০১৩ সালে সানরাইজার্সের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ৯৩ রান করেন। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫০ বলে ১১৩ রানও কোহলির সেরা ইনিংসগুলির মধ্যে একটি।

Take a Poll

আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০তম আইপিএল ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড কোনও ক্রিকেটারের নেই। ২০০৮ সাল থেকে টানা আরসিবির জার্সিতে চিরস্থায়ী সদস্য কোহলি। এর আগে ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+