IPL 2025: অ্যানক্যাপড প্লেয়ারদের মধ্যে কারা চমক দিলেন? কে পেলেন কেমন মূল্য? জানুন বিস্তারিত
আইপিএল নিলামে অনেক অনামী তারকা রাতরাতি তারকা হয়ে উঠেন। নিলামের মঞ্চে যেমন নজর থাকে তারকা ক্রিকেটারদের দিকে নজর থাকে,তেমনই অ্যানক্যাপড অনেক ক্রিকেটার বিরাট দর পেয়ে চমকে দেন। দুই দিনের নিলামে অ্যানক্যাপড কোন ক্রিকেটাররা চমক দেখালেন, সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সবার প্রথমে নাম উল্লেখ করতে হবে ভৈবব সূর্যবংশীর। ১৩ বছরের এই অ্যানক্যাপড ক্রিকেটারকে দলে নিয়েছে রাজস্থান, ১.১ কোটিতে দলে নিয়েছেন রাজস্থান। রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ১৩ বছরের এই ক্রিকেটার। রাশিক দারকে দলে নিতে ৬ কোটি খরচ করেছে আরসিবি।

নমন ধীরকে মুম্বই নিতে খরত করেছে ৫.২৫ কোটি টাকা। লখনউ দল আব্দুল সামাদকে দলে নিয়েছে ৪.২০ কোটি টাকায়। হরপ্রীত ব্রারকে ১.৫০ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব। বিজয় শঙ্করকে চেন্নাই দলে নিয়েছে ১.২০ কোটি টাকায়। আশুতোষ শর্মাকে ৩.৮০ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। কুমার কুশাগ্র এবং রবিন মিঞ্জকে ৬৫ লক্ষ টাকা করে দিয়ে দলে নিয়েছে গুজরাত এবং মুম্বই।
নিমালে বেস প্রাইস ছিল ৩০ লক্ষ, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা অংশুল কম্বোজকে দলে নেওয়ার জন্য দর কষাকষি শুরু করে লখনউ এবং মুম্বই। শেষ পর্যন্ত ৩.৪০ কোটিতেই ধোনিদের দলে গেলেন অংশুল। একইসঙ্গে গুরজাপনীত সিং দলে নিল চেন্নাই দল। তাকে চেন্নাই দিল ২.২ কোটি টাকা।
অনুজ রাওয়াত এবং আরিয়ান জুয়েলকে ৩০ লক্ষ টাকা করে দলে নিয়ে নি্য়েছে গুজরাত এবং লখনউ। বিষ্ণু বিনোদকে ৯৫ লক্ষ টাকায় দলে নিয়েছে পাঞ্জাব। ১.২০ কোটিতে আকাশ মাধওয়াল গেলেন রাজস্থানে.। ২.২০ কোটিতে মোহিত শর্মা গেলেন দিল্লি ক্যাপিটালসে। ১.৮০ কোটি করে দাম পেলেন বৈভব অরোরা(কেকেআর), বিজয় কুমার বৈশখ(পাঞ্জাব)।
সিমারজিত সিংকে হায়দরাবাদ নিল ১.৫০ কোটি টাকায়, যশ ঠাকুর ১.৬০ কোটিতে গেলেন পাঞ্জাব দলে। কর্ণ শর্মা ৫০ লক্ষ টাকায় গেলেন মু্ম্বইতে। ২.৬০ কোটিতে আরসিবি নিল সূয়স শর্মাকে। ৩০ লক্ষ টাকা করে দাম পেলেন ময়াঙ্ক মার্কাণ্ডে(কেকেআর) কুমার কার্তিকেয় (রাজস্থান), মানব সুতার(গুজরাত), দর্শন নলকাণ্ডে(দিল্লি), মুকেশ চৌধুরি( সিএসকে), দিগ্বেশ সিং(লখনউ), হরনূর পানু(পাঞ্জাব), আকাশ সিং (লখনউ), অশ্বিনী কুমার(মুম্বই), অনিকেত ভর্মা(হায়দরাবাদ), রাজ অঙ্গদ বাওয়া(মুম্বই), মুশির খান (পাঞ্জাব), প্রিন্স যাদব(লখনউ), রামকৃষ্ণ ঘোষ সিএসকে)। আরও বেশ কয়েকজন অ্যানক্যাপড ক্রিকেটার দল পেয়েছেন শেষ বেলায়।












Click it and Unblock the Notifications