IPL 2025 Turning Point: সিরাজের দুরন্ত বোলিংয়ের পর গিলের অনবদ্য ব্যাটিং, গুজরাতের জয়ের টার্নিং পয়েন্ট কোনটা?
রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্সের। এই ম্য়াচে সহজ জয় তুলে নিল গুজরাত টাইটান্স। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হলো কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
গতবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিল সানরাইজার্স। খেতাব না জিতলেও ফাইনালে উঠেছিল। বিগত আইপিএল থেকেই সানরাইজার্স খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে।
আইপিএলে এবার রয়েছে ৩০০ রানের প্রত্যাশা। এখনও পর্যন্ত আইপিএলে ২০ ওভারে ৩০০ রান উঠেনি। তবে ৩০০ রান করার ক্ষেত্রে হায়দরাবাদের উপরই বেশি বাজি ধরছেন ভক্তরা। এর কারণ তাদের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স। ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি সানরাইজার্স কিন্তু তাদের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির আতঙ্কের কারণ হয়ে উঠেছিল।

কিন্তু ৩০০ রান তো দূরের কথা ২০০ রানও তুলতে পারছে না সানরাইজার্স। রবিবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত।
এই ম্যাচে চার উইকেট নিয়ে হায়দরাবাদ ব্য়াটিংয়ের ধস নামান গুজরাতের বোলার মহম্মদ সিরাজ। ৪ ওভারে ১৭ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন সিরাজ। কিন্তু গুজরাতের বোলিংয়ের নায়ক যদি হন সিরাজ তবে ব্যাটিংয়ের নায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে শুরুতেই সাই সুদর্শনের উইকেট হারায় গুজরাত। তিন নম্বরে নেমে বাটলারও ০ রান করে আউট হলেন। তবে গুজরাতকে জয় এনে দিল গিল এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং।
হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় গুজরাতের। শুভমান গিলের ৪৩ বলে ৬১ রানের ইনিংসই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ ঔ সময় গিল রান করতে না পারলে আরও চাপে পড়তে পারত গুজরাত। অর্ধশতরান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ফলে তাঁর অর্ধশতরানই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে ২৯ বলে ৪৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ওয়াশিংটন সুন্দরও।
ম্য়াচ জয়ের পর গিল বলেন, এই ম্যাচে বোলারাই গেম চেঞ্জার, অনেক মানুষ বলেন টি২০-তে ব্য়াটারদের কথা। কিন্তু আমরা মনে করি ম্যাচ বোলাররাও জেতাতে পারে। সিরাজ এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছে তার এনার্জি সত্যিই অসাধারণ ছিল। আজ ব্যাটিংয়ে ক্ষেত্রে আমি ওয়াশিংটনের সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছিলাম যাতে রান করব স্কোর বোর্ডে উঠতে থাকে।












Click it and Unblock the Notifications