IPL 2025: রিয়ান পরাগের একটা সিদ্ধান্তই বদলে দিল খেলার ভাগ্য, জানুন রাজস্থান-সিএসকে ম্যাচের টার্নিং পয়েন্ট
প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের সরণিতে ফিরল রাজস্থান রয়্যালস দল। গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল রাজস্থান। এই ম্যাচে ৬ রানে জয় পেল রিয়ান পরাগের দল। তবে ম্যাচ হল তুল্যমূল্য। পেন্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। কখনও ম্যাচের ভাগ্য রাজস্থান দিকে গেল, কখনও আবার দুরন্ত প্রত্যাবর্তন করল সিএসকে। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বেছে নেওয়া হলো।
রাজস্থান এই ম্যাচে প্রথমে ব্যাট করে।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান রয়্যালস দল। জবাবে ব্যাট করতে নেমে ৬ রান দূরেই থামতে হল সিএসকে দলকে। রাজস্থান দলের হয়ে অনবদ্য ব্যাটিং করলে নীতিশ রানা। ৩৬ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন। ব্য়াটিং করার সময় ১০টি চার এবং পাঁচটি ছক্কা মারেন। তার ইনিংসে সৌজন্যেই স্কোরবোর্ডে বড় রান তুলতে সক্ষম হলো রাজস্থান রয়্যালস দল।

পাশাপাশি বোলিং করতে নেমে হাসারঙ্গা চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩৫ রান খরচ করে চার উইকেট নিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ চেন্নাই অধিনায়ক ঋতুরাজের উইকেটটা। কারণ ওই সময় ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন ঋতুরাজ। কিন্তু ৬৩ রানে তাঁকে ফিরিয়ে দিতেই খেলার মধ্যে ফিরল রাজস্থান রয়্যালস দল। ঋতুরাজ আউট হওয়ার পরেই ম্যাচের ওপর অনেকটাই নিয়ন্ত্রণ কায়েম করে ফেলে রাজস্থান।
অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রচুর ডট বল এই ম্যাচে খেলে ফলে রান চেজ করা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু চেন্নাইকে ম্যাচে ফেরাদের রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে উপরের দিকে ব্যাটিং করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজার সঙ্গে জুটি বেধে সিএসকে শিবিরে আশার আলো জ্বালালেন মাহি। শেষ ওভার পর্যন্ত ম্যাচটিকে নিয়ে গেলেন।
তবে শেষ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রানের। রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ বোলার হিসাবে বেছে নিলেন সন্দীপ শর্মাকে আর এখানেই যেন বদলে গেল ম্যাচের ভাগ্য। সন্দীপ শর্মার বলে শিমরনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বলে ১৬ রান করে ধোনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে গেল ম্য়াচ। শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করলেন সন্দীপ শর্মা।
ফলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই রিয়ান পরাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শেষ ওভারে সন্দীপ শর্মাকে দিয়ে রিয়ান পরাগের বোলিং করানোর সিদ্ধান্তটা কাজে এল। ধোনিকে আউট করে চেন্নাইকে ম্যাচ থেকে ছিটকে দিলেন রাজস্থান রয়্যালস পেসার। অতীতেও ধোনিকে শেষ ওভারে আউট করেছিলেন সন্দীপ শর্মা। এই ম্যাচেও শেষ ওভারে ফের ধোনিকে আউট করলেন। ধোনিটিকে গেলে ম্যাচ ফিনিশ করে দিতে পারতেন।












Click it and Unblock the Notifications