IPL 2025: ঘরের মাঠে বিরাটদের ব্যাটিং বিপর্যয়, আরসিবি-পাঞ্জাব ম্য়াচের টার্নিং পয়েন্ট কোনটা?

আইপিএলে আরসিবির বিরুদ্ধে দাপুটে জয় পেল পাঞ্জাব। চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আরসিবিকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস। পেন্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। আরসিবি দলের হার এবং পাঞ্জাবের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে ঘরের মাঠে শুরুটা একেবারেই ভালো হয়নি বেঙ্গালুরু দলের। বৃষ্টির জন্য এই ম্যাচ হল ১৪ ওভারের। কিন্তু শুরুতেই ফিল সল্ট এবং বিরাট কোহলি। দুই ওপেনার শুরুতেই আউট হওয়ায় চাপ তৈরি হয় আরসিবি দলের মিডল ওর্ডারের উপর। কিন্তু এই চাপ নিতে ব্য়র্থ হল আরসিবি দলের মিডল অর্ডারের ব্য়াটারা।

turning point of Punjab Kings vs rcb match

১৮ বলে ২৩ রান করে আউট হলেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার। এই ম্য়াচে পুরোপুরি ব্য়র্থ আরসিবির মিডল অর্ডার। রজত আউট হওয়ার পরই ধস নামল আরসিবি দলের ব্যাটিংয়ে। লিয়াম লিভিংস্টোন ৪, জীতেশ শর্মা ২ এবং ক্রুণাল পাণ্ডিয়া ১ রান করে আউট হলেন। ফলে শুরুর ওভারগুলিতে দুরন্ত বোলিং পাঞ্জাব কিংসের এবং মিডল ওভারে আরসিবির ব্যাটিং বিপর্যয় এই ম্যাচে ভাগ্য় অনেকটা বদলে দিল বলা ভালো আরসিবিকে ব্যাকফুটে ঠেলে দিল।

নির্ধারিত ১৪ ওভার শেষে ৯ উইকেটে ৯৫ রান স্কোরবোর্ডে তুলল আরসিবি। ৯৫ রানের পুজি নিয়ে জেতা কঠিন ছিল আরসিবির। তবে ৫৩ রানে চার উইকেট হারিয়ে চাপ সৃষ্টি হয়েছিল আরসিবির উপরেও। কিন্তু নেহাল ওয়াধেরা দুরন্তভাবে ম্যাচ ফিনিশ করলেন। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে পাঞ্জাবকে জিতিয়ে দিলেন।

সামগ্রিক বিচারে এই ম্যাচে টার্নিং পয়েন্টে তিনটি বিষয় উঠে আসে। মিডল ওভারে আরসিবির ব্যাটিং বিপর্যয় , শুরুর ওভারগুলিতে দুরন্ত বোলিং পাঞ্জাব কিংসের, পাঞ্জাবের নেহাল ওয়াধেরার ব্যাটিং।তবে তুল্যমূল্য বিচারে মিডল ওভারে আরসিবির ব্যাটিং বিপর্যয়ই এই ম্যাচের টার্নিং পয়েন্ট।

Take a Poll

ম্যাচ জয়ের পর পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, আমরা সব ধরনের খেলাই উপভোগ করছি। আজকের ম্যাচে নেতৃত্ব দানের সময় খুব বেশি ভাবিনি সহজভাবেই সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমাদের লক্ষ্য ছিল যাতে নতুন ব্যাটারা এসে থিতু হতে না পারে। বোলরারা উইকেটের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছিল।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+