IPL 2025: গুরুত্বপূর্ণ সময়ে উইকেটের পতন দিল্লির, মুম্বইয়ের জয়ের টার্নিং পয়েন্ট কোনটা?

রবিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ঘরের মাঠে জয় অধরাই থাকলো দিল্লির। মুম্বইয়ের হয়ে দুরন্ত বোলিং করলেন কর্ণ শর্মা । মুম্বইয়ের ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করলেন তিলক বর্মা। করলেন তবে দিল্লির হার এবং মুম্বইয়ের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমে আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিংয়ের কথায়। দিল্লির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত ফের একবার ব্যর্থ হলেও মুম্বই ব্যাটিংয়ে মানরক্ষা করলেন তিলক বর্মা। ৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হলেন তিলক। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। তবে শুরুটা ভালো করলেও খুব বেশি স্কোর করতে পারলেন না সূর্যকুমার যাদব। ২৮ বলে ৪০ রান করে আউট হলেন সূর্য। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা।

turning point of mumbai indians vs dc match

শুরু থেকেই করুণ নায়ার বিধ্বংসী ছন্দে ছিলেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৮৯ রান মিচেল স্যান্টনার বলে আউট হলেন নায়ার। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং পাঁচটি ছক্কা।মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিনে নামানো হয় করুণ নায়ারকে। কার্যত ওপেনার হিসেবেই নামতে হয়। কারণ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ০ রান করেই আউট হন। করুণ নায়ার আউট হতেই চাপ সৃষ্টি হল দিল্লির উপরে।

শেষ দুই ম্যাচে দুরন্ত খেলেছিলেন কেএল রাহুল। তিনিও এই ম্যাচে ফ্লপ হলেন। ১৫ রান করে কর্ণ শর্মার বলে আউট হলেন রাহুলও। রাহুলের আউটের পরই খেলা থেকে হারিয়ে যেতে শুরু করল দিল্লি ক্যাপিটালস। কারণ ২০০-বেশি স্কোর তুলতে হত। কিন্তু রাহুলের পর আরও কোনও অভিজ্ঞ ব্যাটার ছিলেন না।

শেষ দিকে সুযোগ ছিল দিল্লির সামনে। কিন্তু ১৯তম ওভারে প্রথম আশুতোষ শর্মা ১৭ রান করে রান আউট হলেন। এরপর কুলদীপ ও মোহিত শর্মাও রান আউট হলেন। ১৯তম ওভারে তিনটি রান আউট
হল।
শেষ পর্যন্ত এই তিনটির মধ্যে কেএল রাহুলের আউটই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ রাহুল টিকে গেলে ম্যাচ দিল্লি্কে জিতিয়ে দিতে পারতেন। কিন্ত রাহুলের উইকেটের মূল্য দিতে হল দিল্লিকে। পাশাপাশি শেষ দিকে ভালো বোলিংও করে মুম্বই। চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+