IPL 2025: পুরোপুরি ফ্লপ রাহানে-ডি ককরা, পাওয়ারপ্লে-তে কেকেআরের ব্যাটিং ব্যর্থতাই ম্যাচের টার্নিং পয়েন্ট

সোমবার আইপিএলে মেগা ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ কেকেআর। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হল নাইট রাইডার্স। এই ম্যাচ ছিল কেকেআরের কাছে সম্মানের লড়াই। কিন্ত কর্ণধারের ঘরের মাঠে আরও একবার জয় অধরাই থাকল অজিঙ্ক রাহানের দলের।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে পুরোপুরি ফ্লপ কেকেআর। ১৬.২ ওভারে ১১৬ রানেই অল আউট হয়ে গেল কেকেআর। অশ্বিনী কুমারের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল নাইটদের ব্যাটিং।

Ajinkya Rahane

অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করলেন অশ্বিনী। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বেছে নেওয়া হলো।

এই ম্যাচে টার্নিং পয়েন্টের কথা বললেই উল্লেখ করতে হবে পাওয়ারপ্লে-তে নাইটদের ব্যাটিং ব্য়র্থতা। প্রথম ছয় ওভারের পাওয়ারপ্লে-তে নাইটরা চার উইকেট হারিয়ে বসে। রান তোলে ৪১। ফলে পাওয়ারপ্লে-তে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে যায়। এরপর আর ম্যাচে ফিরতে পারল না কেকেআর।

পাওয়ারপ্লে-তে রান করা তো দূরের কথা এক কথায় হতাশা উপহার দিলেন কেকেআরের টপ অর্ডারের ব্য়াটাররা। এই ম্য়াচে প্রথম ওভারেই বোল্টের বলে ০ রান করে আউট হলেন সুনীল নারিন। রাজস্থান ম্যাচের নায়ক ডি ককও এই ম্য়াচে পুরোপুরি ফ্লপ। ১ রান করেই দীপক চাহারের বলে আউট হলেন। কঠিন সময়ে অজিঙ্ক রাহানে দলকে নির্ভরতা দিতে পারলেন না। ৭ বলে ১১ রান করেই অশ্বিনী কুমারের বলে আউট হলেন রাহানে।

প্রত্যাশা ছিল বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। কিন্তু বেঙ্কটেশ ৯ বলে ৩ রান করে আউট হলেন। ফলে প্রবল চাপে পড়ে গেল নাইটরা। পাওয়ারপ্লে-র ব্যর্থতাই কেকেআরের পরাজয়ের অন্যতম কারণ। এই ম্যাচের টার্নিং পয়েন্টও।

Take a Poll

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+