IPL 2025: ঘরের মাঠে দাপুটে জয় গিলদের, জেনে নিন গুজরাত-রাজস্থান ম্য়াচের টার্নিং পয়েন্ট

বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে সহজ জয় পেল গুজরাত টাইটান্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান তোলে গুজরাত। গিল ব্য়র্থ হলেও গুজরাতের হয়ে অনবদ্য ব্যাটিং করেন সাই সুদর্শন। তিনি ৫৩ বলে ৮২ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং তিনটি ছক্কা। ফলে ম্যাচের সেরা হয়েছেন সুদর্শন। এই ম্যাচ জিতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের ১ নম্বরে গুজরাত।

তবে গুজরাটে জয়ের এবং রাজস্থানের হারের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে। ২১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে রাজস্থান শুরুতেই ধাক্কা খায়। প্রথমেই আউট হয়ে যান যশস্বী। ৭ বলে ৬ রান করে আউট হলেন যশস্বী এরপর আউট নীতীশ রানা। কিন্তু রাজস্থান দলের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসাং তিনি প্রথমে রিয়ান পরাগ এরপর শিমরন হেটমায়ার-র সঙ্গে জুটি বাঁধেন।

Turning Point of Gujarat Titans vs Rajasthan Royals

ক্রিজে টিকে থেকে ক্রমশই জমাট ইনিংস খেলে চেষ্টা করছিলে সঞ্জু, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না ২৮ বলে ৪১ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। প্রসিদ্ধ কৃষ্ণর বলে সাই কিশোরের হাতে ক্যাচ দিয়ে আউট হলে সঞ্জু। রাজস্থান অধিনায়কের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচ জয়ের পর গুজরাত অধিনায়ক গিল বলেছেন, আমরা ভালো স্কোর করেছিলাম। সুদর্শন ও বাটলার ভালো ব্যাটিং করেছেন। দুই জনেই অসাধারণ ব্যাটিং করেছে। আমরা যে কোনও দিন ২২০ রান করতে পারতাম। আমাদের পেস বোলাররা অসাধারণ বোলিং করছেন। এই ম্য়াচে সেরা প্লেয়ার বাছাই করা কঠিন। আমাদের দলে সবাই অবদান রেখেছেন। এটাই আমাদের খেলার বৈশিষ্ট্য।

Take a Poll

প্রসিদ্ধ কৃষ্ণ বলেছেন, আমরা যে পরিশ্রম করেছি তা প্রমাণ হচ্ছে। এই জয় দলীয় প্রচেষ্টার ফসল। , আমরা আজ দুরন্ত জয় পেয়েছি। উইকেটে কিছু অতিরিক্ত বাউন্স ছিল, সেটা প্রথম থেকেই কাজে লাগানোর পরিকল্পনা ছিল। আমরা সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পিচটা আগে থেকেই বোঝার চেষ্টা করি। । সত্যি বলতে, কেউ উইকেট না পেলেই খারাপ বোলার নয়। । এখানে খুব বেশি শিশিরের প্রভাব পড়েনি, আমরা কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছি ফলে তার সুবিধা পাচ্ছি। আপাতত দুরন্ত ছন্দে গুজরাত। তবেে গিলের রান না পাওয়া তাদের কাছে চিন্তার কারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+