IPL 2025: ইনগ্লিস থেকে মেন্ডিস, আসন্ন আইপিএলে অভিষেক হবে একাধিক তারকা বিদেশিদের, রইল তালিকা
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। এবার আইপিএলের ১৮তম সংস্করণ। কয়েক মাস আগেই মেগা নিলামে ঘর গুছিয়ে নিয়েছে আইপিএল দলগুলি। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি একাধিক বিদেশি ক্রিকেটারও আছেন , য়ারা প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পেয়েছে। আসন্ন আইপিএলে অভিষেক হবে কোন কোন তারকা বিদেশিদের? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নাম আসবে জশ ইনগ্লিসের। আইপিএল মেগা নিলামে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটারকে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ৩০ বছর বয়সী এই অজি তারকার এইবারই অভিষেক হবে লিগ। জশ ইনগ্লিস চার অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি খেলার তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি করেছেন। তিনটি আইসিসি খেতাবও জিতেছেন (২০২১ টি২০ বিশ্বকাপ, ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ একদিনের বিশ্বকাপ)।

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে করবেন। প্রোটিয়া তারকাকে ১ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে মুন্বই। ২০২৪ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর থেকে রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। দক্ষিণ আফ্রিকা লিগেও ভালো খেলেছেন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে অভিষেক করবেন। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ১২টি টেস্ট, ১৯টি একদিনের এবং ২৩টি টি২০ ম্যাচ খেলেছেন এমন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ ৭৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে মেন্ডিস নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। শ্রীলঙ্কান তারকা ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। ফলে তার দিকে নজর থাকবে।
আসন্ন আইপিএল ইংল্যান্ডের তরুণ ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলকে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি। ২১ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪ সালে ইংল্যান্ডের হয়ে খেলার তিনটি ফর্ম্যাটেই অভিষেক করেছেন। ভারতের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজেও খেলেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। তবে আইপিএল শুরুর আগেই এই ইংল্যান্ড ব্যাটার ফিট হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ম্যাথু ব্রিটজকে দলে নিয়েছে লখনউ। তিনিও এবার আইপিএলে অভিষেক করবেন। গত মাসে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই ১৫০ রান করে নজির সৃষ্টি করেছিলেন, এখন পর্যন্ত প্রোটিয়া তারকা দেশের হয়ে একটি টেস্ট, দুটি ওয়ানডে এবং ১০টি টি২০ ম্যাচ খেলেছেন।












Click it and Unblock the Notifications