IPL 2025: পন্থ থেকে বাটলার, দুই দিনের মেগা নিলামে বিরাট দাম পেয়ে চমকে দিলেন কারা? রইল তালিকা
দুই দিনের আইপিএলের মেগা নিলাম পর্ব শেষ হল। সৌদি আরবের জেড্ডায় মেগা নিলাম নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। একাধিক ক্রিকেটারকে নিয়ে বিরাট দর উঠল, একইসঙ্গে অতীতের সব রেকর্ডও ভেঙে গেল এবার। ভারতীয় থেকে বিদেশি কারা দামের তালিকায় রাজত্ব করলেন দুই দিনেরে মেগা নিলামে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২ কোটি টাকা বেস প্রাইস ছিল দিল্লি দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থের। সেখান থেকে তাঁর দর পৌঁছে গেল ২৭ কোটিতে। লখনউ দল তাঁকে দলে নিয়ে নিল রেকর্ড পরিমাণ দামে। আইপিএলে নয়া ইতিহাস তৈরি করলেন পন্থ।নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার এবারের নিলামে বিরাট দাম পেলেন। ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিল পাঞ্জাব। তালিকায় তৃতীয় নামও এক ভারতীয়ের। তিনিও কেকেআর তারকা। বেঙ্কটেশআইয়ারকে রিটেন করেনি কেকেআর। কিন্তু তাঁকে দলে রাখতে ভেঙ্কি মাইশোররা খরচ করলেন ২৩.৭৫ কোটি টাকা।

পাঞ্জাব কিংস দলে দলে ধরে রাখল অর্শদীপ সিংকে,তাঁকে দলে রাখার জন্য প্রীতির দলকে শুরুতেই খরচ করতে হল ১৮ কোটি টাকা। পাঞ্জাব কিংস চাহালকে ১৮ কোটি টাকায় দলে নিল। প্রথম দিনের নিলামেই রেকর্ড তৈরি হল, প্রথম পাঁচে আছন এই ক্রিকেটাররা. এর পাশাপাশি আরও একাধিক স্বদেশী এবং বিদেশি ক্রিকেটার নিলামে বিরাট দাম পেয়ে গিয়েছেন। ১১.২৫ কোটিতে সানরাইজার্স দলে নাম লেখালেন ঈশান।
মিচেল স্টার্ককে এবার ১১.৭৫ কোটিতে দলে নিল দিল্লি। গুজরাত রাবাদকে দলে নিল ১০.৭৫ কোটি টাকায়। ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে পেয়ে গেল সানরাইজার্স। ১২.৫০, সিএসকে নূর আহমেদের জন্য খরচ করে ফেলল ১০ কোটি টাকা। মার্কাস স্টয়নিসকে ১১ কোটিতে দলে নিল পাঞ্জাব কিংস.জিতেশ শর্মাকে দলে নেওয়ার জন্য আরসিবিকে খরচ করতে হল ১১ কোটি টাকা। হ্যাশেলউডকে দলে নিতে ১২.৫০ কোটি টাকা খরচ করল আরসিবি।
দ্বিতীয় দিনের নিলামে নিলামের মঞ্চে বিরাট দর হাঁকিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য । কিন্তু অভিজ্ঞ ভুবির জন্য নিলামে লখনউ, মুম্বই এবং আরসিবি দর কষাকষি শুরু করে। শেষ পর্যন্ত ১০.৭৫ কোটিতে ভুবনেশ্বরকে দলে নিল আরসিবি।
ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে মুকেশ কুমারকে দলে ধরে রাখার জন্য দিল্লিকে খরচ করতে হল ৮ কোটি টাকা। আকাশ দীপকে ৮ কোটি টাকা দিয়ে দলে নিয়ে দিল লখনউ। দীপক চাহারকে ৯.২৫ কোটি টাকাতে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দিনে পেসাররাই মূলত রাজত্ব করলেন নিলামের মঞ্চে।
শুধু স্বদেশীরাই নয়, একইসঙ্গে বিদেশিরাও নিলামের মঞ্চে বিরাট দর হাঁকালেন। বিদেশিদের মধ্যে সবথেকে বেশি দাম পেয়েছেন জস বাটলার। জস বাটলারকে দলে নেওয়ার জন্য ১৫.৭৫ কোটি খরচ করতে হল গুজরাত দলকে। ১২.৫০ কোটিতে আর্চারকে দলে নিলে রাজস্থান, একইমূল্যে বোল্টকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। হ্যাজেলউডও একই পরিমাণ অর্থ পেলেন।ফিল সল্ট ১১.৫০ কোটিতে আরসিবিতে গেলেন।












Click it and Unblock the Notifications