IPL 2025: কেকেআরের খেলা দেখতে হলে খরচ করতে হবে অতিরিক্ত টাকা, ইডেনে টিকিটের আগুন দাম

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএলের ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। আইপিএলের বোধনেই বিরাট ম্যাচ। ইডেনে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এবার ইডেনে বসে খেলা দেখতে হলে বেশি টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। শুক্রবার থেকে আইপিএলের ম্যাচের টিকিট বিক্রি শুরু হল। অনলাইনে দেখা গেল টিকিটের আগুন দাম।

টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ৯০০ টাকা। যা গতবারের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। টিকিটের সর্বোচ্চ দাম ৩৫০০০ হাজার টাকা। শুধু টিকিটের সর্বনিম্ন দামই বৃদ্ধি পায়নি একইসঙ্গে কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে। কোন ব্লকের টিকিটের দাম কত, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

eden

শুক্রবার বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই অন লাইনে দেখা গেল কেকেআর বনাম আরসিবি ম্যাচের ৯০০, ২০০০, ২৫০০০০, ৩৫০০০০ টিকিট শেষ হয়ে গিয়েছে। ফলে টিকিট গুলি কোন ব্লক বা বক্সের জন্য বরাদ্দ ছিল সেটা জানা যায়নি।

৩৫০০ টাকা দামের টিকিট ইডেনের কে ওয়ান, এল ওয়ান, বি ওয়ান, সি ও ডি ওয়ান ব্লকের জন্য বরাদ্দ করা হয়েছে। ৫০০০ টাকা দামের টিকিট রয়েছে বি ব্লক, ই ব্লক, কে ব্লক। ক্লাব হাউস আপার টিয়ারের বসে কেকেআর বনাম আরসিবি খেলা দেখতে হলে আপনাকে খরচ করতে হবে ৬ হাজার টাকা। ১০০০০ দামের টিকিট বরাদ্দ করা হয়েছে এল ব্লক প্রিমিয়ামের জন্য। বি ক্লক প্রিমিয়াম অংশের টিকিটের দাম ১৫০০০ টাকা।

আরসিবির বিরুদ্ধে খেলার পর কেকেআরের দুটি অ্যাওয়ে ম্যাচ আছে। ২৬ মার্চ খেলবে রাজস্থান রয়্যালস এবং ৩১ মার্চ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কেকেআরের দ্বিতীয় ঘরের মাঠে ম্যাচ আগামী ৩ এপ্রিল সানরাইজার্সের বিরুদ্ধে। গতবারের ফাইনালিস্ট দুই দল। এবারও এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শুক্রবার বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই ৯০০, ২০০০, ২৫০০০, ৩৫০০০ দামের টিকিট শেষ হয়ে গিয়েছে।

সানরাইজার্স ম্যাচের ৫ হাজার টাকা দামের টিকিট রয়েছে এল ব্লক, কে ব্লক, সি ব্লক, ডি , ই ব্লকে। ৩৫০০ টাকা দামের টিকিট রয়েছে, জে, এইচ, জি, ডি ওয়ান, সি ওয়ান, বি ওয়ান, এল ওয়ান, কে ওয়ান ব্লকে। ১০ হাজার টাকা দামের টিকিট রয়েছে এল ব্লক প্রিমিয়ায়, ক্লাব হাউস লোয়ার টিয়ারের জন্য। ১৫ হাজার টাকা দামের টিকিট রয়েছে বি ব্লক প্রিমিয়ামের জন্য। ৬ হাজার টাকার টিকিট রয়েছে ক্লাব হাউস আপার টিয়ারের জন্য।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+