IPL 2025: ভারসাম্য রেখেই দল গঠন, আরসিবির কাপ জয়ের বিরাট স্বপ্নপূরণ করতে পারবেন পাটীদার?

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। এবার আইপিএলের ১৮তম সংস্করণ। কয়েক মাস আগেই মেগা নিলামে ঘর গুছিয়ে নিয়েছে আইপিএল দলগুলি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। আইপিএলের ইতিহাসে বরাবরই তারকা খচিত দল গঠন করে আরসিবি। কিন্তু এখনও পর্যন্ত একবার ট্রফি জিততে পারেনি আরসিবি। এবার কেমন হল আরসিবি দল, আইপিএল শুরুর আগে তুলে ধরা হল আরসিবি দলের শক্তি-দুর্বলতার জায়গাগুলি।

আরসিবি দলের এবার অধিনায়ক হয়েছেন রজর পাটীদার। বিরাট কোহলির সঙ্গে তাঁকেও রিটেন করেছিল আরসিবি। প্রতিবারের মতোই এবারও আরসিবি দলের মূল নিউক্লিয়াস কোহলি। তিনি দলের মূল স্তম্ভ। তবে আরসিবি এবার দলে রাখেনি মহম্মদ সিরাজ এবং ম্যাক্সওয়েলের মতো পুরানো সদস্যদের।

Virat Kohli

আরসিবি দলের ব্যাটিং বিভাগে আছেন রজত পাটীদার,বিরাট কোহলি, ফিল সল্ট, জীতেশ শর্মার মতো ক্রিকেটারা। পাশাপাশি অল রাউন্ডার মধ্যে আছেন ক্রুণাল পাণ্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, রোমারিও শেফার্ড। ফলে দলে ব্যাটিং বিভাগে বিরাট কোহলি বাদ দিলে ধামাকাদার ব্যাটিং করতে পারেন এমন ভারতীয় ক্রিকেটার নেই। রজ পাটীদার ভালো ইনিংস খেলতে পারেন।

তবে আরসিবি দলের মিডল অর্ডার বেশ শক্তিশালী। বেশ কয়েকজন দেশীয় এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন এই বিভাগে। ক্রুণাল পাণ্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, রোমারিও শেফার্ডদের অভিজ্ঞতা আছে, পাশাপাশি টি২০ ম্যাচে এরা বেশ দক্ষ। ব্যাট-বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন এই ক্রিকেটাররা।

এবার আসা যাক বোলিং বি্ভাগের কথায়। এবার মহম্মদ সিরাজকে দলেই রাখেনি আরসিবি। এবার দলের মূল পেসার অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। নিলামে মোটা অঙ্কের টাকা খরচ করে দলে নিয়েছে আরসিবি, বিদেশি পেসারদের মধ্যে আছেন প্রোটিয়া তারকা এনগিডিও। দেশীয় পেসরারদের মধ্যে দলে আছেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল। ফলে বর্তমান সময়ের সেরা কোনও দেশীয় পেসার নেই আরসিবি দলে। ফলে এই ক্ষেত্রে বিদেশিদের উপর ভরসা করতে হবে বেশি। এটা আরসিবিকে সমস্যায় ফেলতে পারে।

Take a Poll

এবার আরসিবি দলের যে সমস্ত ক্রিকেটারদের দিকে নজর থাকবে তারা হলেন, বিরাট কোহলি, রজত পাটীদার, ফিল সল্ট, ভুবনেশ্বর কুমার। আগামী ২২ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে আরসিবি। এর আগে ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাটরা। এবার বিরাট কোহলিকে কি পারবেন আরসিবিকে আইপিএল জেতাতে?, উত্তর দেবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+