IPL 2025: শক্তিশালী স্পিন আক্রমণ, পেস বিভাগে রয়েছে অভিজ্ঞতার অভাব, এক নজরে কেকেআরের শক্তি-দুর্বলতা

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবার ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। আইপিএলের বোধনেই বিরাট ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দলকে নিয়ে এবার প্রত্যাশা তুঙ্গে। মেগা নিলামে দলকে ঢেলে সাজিয়েছে নাইট ব্রিগেড। কেকেআরের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আসন্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। বেঙ্কটেশ আইয়ারকে তাঁর সহকারী করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন এবার কেকেআর দলের সহকারী কোচ হয়েছেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসাবে দেখা যাবে তাঁকে।

kkr

এবার কেকেআর দলের প্রধান শক্তি অল রাউন্ডার এবং স্পিনাররা। কারণ নাইট ব্রিগেডে রাসেল এবং বেঙ্কটেশ আইয়ারের মতো অল রাউন্ডার আছেন। স্পিন বিভাগে নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনার তো আছেনই সঙ্গে নিলামে নাইটারা নিয়েছে মঈন আলিকে। যা কেকেআরের স্পিন ইউনিটকে আরও সমৃদ্ধ করবে।

কেকেআরের এবারও ফিনিশার হিসাবে থাকবেন রিঙ্কু সিং। তাঁকে বহুমূল্য ব্যয় করে রিটেন করেছে কেকেআর। ফলে এবার তাঁর থেকে প্রত্যাশাও বেশি। ফিনিশার হিসাবে নিজেকে আগেই প্রতিষ্ঠা করেছেন নাইট শিবিরে। এবার তাঁকে নিয়ে প্রত্যাশাও বেশি।

কেকেআর দলে টপ অর্ডারে বর্তমান সময়ের কোনও সেরা ব্যাটার নেই। ডি কক বা গুরবাজের মতো বিদেশি ব্যাটার আছেন কিন্তু কোনও দেশীয় টি২০ স্পেশ্যালিস্ট নেই। ওপেন করতে নারিনকে পাঠানো হতে পারে। কিন্তু সব ম্যাচেই তিনি ধামাকাদার ইনিংস খেলে দেবেন সেটা আশা করা ভুল। টপ অর্ডার রান না পেলে চাপ সৃষ্টি হবে মিডল অর্ডারের উপর।

শ্রেয়সের মতো চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে রাখেনি কেকেআর। রাহানের অধিনায়কত্বের রেকর্ড এর আগে ভালো নয়। রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে দলের অধিনায়কত্বের ভার সামলেছেন। আইপিএলে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন। হেরেছেন ১৬ ম্যাচে। ব্য়াটার রাহানে এখনও পর্যন্ত ১৮৫ ম্যাচে খেলেছেন আইপিএলে। রান করেছেন ৪৬৪২। স্ট্রাইক রেট ১২৩.৪২। আইপিএলে দুটি শতরান এবং ৩০টি অর্ধশতরান করেছেন রাহানে।

পেস বিভাগে অভিজ্ঞতার অভাব আছে। দলে প্রধান ভারতীয় পেসার হর্ষিত রানা। বৈভব আরোরা, উমরান মালিক দলে আছেন কিন্তু তাদের অভিজ্ঞতা কম। বিদেশি নরখিয়া আছেন। তিনি আবার চোট প্রবণ। ফলে সব মিলিয়ে পেস বিভাগ খুব শক্তিশালী নয়।

Take a Poll

এবার গৌতম গম্ভীরকে পাবে না কেকেআর দল। সাজঘরে তাঁর অনুপস্থিতির অভাব অনুভব করবে করতে পারে কেকেআর ক্রিকেটাররা। তাঁর অভাব পূরণ করতে হবে ব্রাভোকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+