IPL 2025: নিলামের আসরে একাধিক অধিনায়ক, তালিকায় আছেন কারা? জানুন বিস্তারিত
আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে এবার ছেড়ে দিয়েছে। সেই তালিকায় আছে কেকেআর থেকে আরসিবি। ফলে একাধিক অধিনায়কের নিলামে যেমন ভাগ্য পরীক্ষা হবে তেমনই নিলামে দলগুলির কাছে খোলা থাকছে অধিনায়কদের নেওয়ার পথ। কোন অধিনায়কদের নিলামে হবে ভাগ্য পরীক্ষা? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে
লখনউ দল এবার অধিনায়ককেই ছেড়ে দিয়েছে, কেএল রাহুলকে রিটেন পর্যন্ত করেননি সঞ্জীব গোয়েঙ্কারা। তাঁকে দলে নেওয়ার সম্ভাবনাও কম। লখনউ দল ছাড়াও পাঞ্জাব কিংসেও অধিনায়কত্ব করেছেন কর্ণাটকী ব্যাটার। কেএল রাহুলকে এবার দলে নিতে পারে আরসিবি। কারণ তাঁরা ভূমিপুত্রের দিকে ঝুঁকতে পারে। রাহুলকে নিলে কিপার ও ব্যাটার দুটো দিকেই সামাল দেওয়া যাবে।

চ্যাম্পিয়ন করা অধিনাথয়ককে কোনও দল নিলামের আগেই ছেড়ে দিয়েছে এমন নজির সাম্প্রতিক সময়ে আইপিএলে নেই। সেটাই করেছে কেকেআর।অনেক আলোচনার পর রফাসূত্র বেরোয়নি। ফলে শ্রেয়সকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারেন একাধিক দলই। সেক্ষেত্রে কেকেআরের পথ কঠিন হতে পারে।
স্যাম কারান ছিলেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক কিন্তু তাঁকে ধরে রাখেনি তাঁর দল। পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। ফলে নিলামে অধিনায়কের সংখ্যা বৃদ্ধি করবেন কারান।
তালিকায় আছেন দু প্লেসি থেকে শিখর ধাওয়ান। এই দুই অধিনায়কেও দেখা যাবে নিলামের তালিকায়। কলকাতা লখনউয়ের মতো অধিনায়ককে রিটেন করেননি আরসিবিও। ফাফ দু প্লেসিকে তারা দল থেকে ছেড়ে দিয়েছে। এমনকি সিরাজ আকাশ দীপের মতো জাতীয় দলের ক্রিকেটারও ব্রাত্য হয়েছেন রিটেনের তালিকায়।












Click it and Unblock the Notifications