IPL 2025: লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, জেনে নিন সিএসকের বিরুদ্ধে দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম দুই ম্যাচে সহজেই জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার তাদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দলের কাছে কঠিন পরীক্ষা এই ম্যাচ। প্রথমত তাদের খেলতে হবে ধোনিদের ডেরায়। পুরো গ্যালারি হলুদ জার্সিধারীদের সমর্থনে গলা ফাটাবে।
তার উপর পরিসংখ্যানেও দিল্লি পিছিয়ে আছে কারণ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১১ বার জয় পেয়েছে দিল্লি, সেখানে প্রতিপক্ষ দলের জয়ের সংখ্যা ১৯ । তবে দিল্লি শিবিরের পক্ষে যেটা সবথেকে ইতিবাচক দিক সেটা হল প্রথম দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে শেষ দুই ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াই। ফলে মানসিক দিক থেকে এগিয়ে থেকেই শুরু করবে দিল্লি ক্যাপিটালস।

প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। এরপরে সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অনায়াসেই জয় তুলে নেয় দিল্লি। এবার সামনে সিএসকে দল এই ম্যাচে চোটের জন্য নাও খেলতে পারেন প্রতিপক্ষ অধিনায়ক ঋতুরাজ। ফলে চেন্নাই কিংসকে সুপার কিংস নেতৃত্ব দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে মহেন্দ্র সিং সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন দিল্লির বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেল। ফলে মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে নেতৃত্ব দিলে অক্ষর বনাম ধোনির রণকৌশলের লড়াই কিন্তু অন্যতম ইউএসপি হতে পারে।
এবার প্রশ্ন কেমন একাদশ নিয়ে খেলতে নামতে পারে দিল্লি ক্যাপিটালস। অক্ষরের দল কি উইনিং কম্বিনেশনে বদল ঘটাবে নাকি জয়ের একাদশই ধরে রাখবে?
দিল্লি ক্যাপিটালস দলের সম্ভাব্য প্রথম একাদশ- ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক,অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল( অধিনায়ক) বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার। পরিবর্ত থাকতে পারেন- করুণ নায়ার, আশুতোষ শর্মা, সমীর রিজভি, ডোনোভান ফেরেরা, ত্রিপুরাণা বিজয়












Click it and Unblock the Notifications