IPL 2025: পরিসংখ্যানে এগিয়ে সিএসকে, দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে চেন্নাইয়ে প্রথম একাদশে থাকতে পারেন কারা?

চলতি আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। আইপিএলের প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হারতে হয়েছে চেন্নাইকে। শনিবার আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে চিপক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াই।

২০২৫ সালের আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল পরের দুটি ম্যাচে আরসিবি এবং রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। জয়ের সরণিতে ফিরে আসার লক্ষ্য নিয়েই শনিবার ঘরের মাঠে খেলতে নামছে সিএসকে। এই ম্যাচে খেলতে নামার আগে অতীত পরিসংখ্যান অবশ্যই সিএসকে দলের পক্ষে। কারণ আইপিএলে এখনও পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল।

Chennai Super Kings Vs Delhi Capitals

৩০ বারের সাক্ষাতের মধ্যে ১৯বারই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি ১১ বার জয় হাসিল করেছে দিল্লি ক্যাপিটালস। ফলে পরিসংখ্যানে এগিয়ে চেন্নাই। রাজস্থানের কাছে হারায় কিছুটা চাপে রয়েছে চেন্নাই শিবির। আইপিএলের মধ্যেই তরুণ প্রতিবাদের ট্রায়ালে ডাকছে চেন্নাই সুপার কিংস। ১৭ বছরের ক্রিকেটার আয়ুষ মাত্রেকে ট্রায়ালের জন্য শিবিরে ডেকেছিল সিএসকে। ১৭ বছরের মুম্বইয়ের এই ওপেনার এর আগে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে প্রচারের আলোয় উঠে এসেছেন।

মুম্বইয়ের প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান আয়ুষ মাত্রের পর এবার কেরলের ব্যাটসম্যান সলমন নিজারকেও ট্রায়ালে ডেকেছে চেন্নাই সুপার কিংস। সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে ১২ ইনিংসে ৬২৮ রান করেছেন সলমন। এর মধ্যে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে অপরাজিত ১১২ রান করেছিলেন কোয়ার্টার ফাইনালে ম্যাচে। বিজয় হাজারে ট্রফিতেও ছটি ম্যাচে ২০০ রান করেছিলেন কেরলের এই ব্যাটার।

এর আগে ঘরের মাঠে সুবিধা না পাওয়ার কথা জানিয়েছিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। চিপকে আরসিবির কাছে ৫০ রানে হারের পর সিএসকে দলের কোচ ফ্লেমিং কিছুটা অভিযোগের সুরে বলেছিলেন, "চিপকে ঘরের মাঠে খেলার কোনও সুবিধাই আমরা পাইনি। প্রতিপক্ষের মাঠে গিয়ে আমরা বেশি ম্যাচ জিতেছি। তবে গত কয়েক বছর ধরে চিপকের উইকেট বুঝতেই পারছি না। এটা নতুন কোনও বিষয় নয়, আমরা ম্য়াচের আগে উইকেটকে যতটা বুঝতে পারি সেই অনুসারে খেলার চেষ্টা করি।

এবার দেখে নেওয়া যাক দিল্লির বিরুদ্ধে দলে কেমন একাদশ বেছে নিতে পারে সিএসকে টিম ম্য়ানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভার্টন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ। পরিবর্ত- মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী, ডেভন কনওয়ে, শাইক রশিদ, স্যাম কারান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+