IPL 2025: অনুশীলন করলেন না শামি-ঈশান, নাইটদের বিরুদ্ধে কেমন হবে সাইরাইজার্সের সম্ভাব্য প্রথম একাদশ?

বহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ কেকেআর। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালস দলকে হেলায় হারিয়েছিল প্যাট কামিন্সের দল। কিন্তু তার পরই দুটি ম্যাচে হারতে হয়েছে নিজামের শহরের দলকে। এবার তাদের সামনে কেকেআর, শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। সানরাইজার্সকে হারের হ্যাটট্রিক থেকে রক্ষা পেতে হবে।

আইপিএলে এবার রয়েছে ৩০০ রানের প্রত্যাশা। এখনও পর্যন্ত আইপিএলে ২০ ওভারে ৩০০ রান উঠেনি। এবার কি ৩০০ পার হবে! ভক্তদের বিরাট প্রত্যাশা রয়েছে। তবে ৩০০ রান করার ক্ষেত্রে ক্রিকেট ভক্তদের বিরাট প্রত্যাশা সানরাইজার্স দলকে ঘিরে।

srh vs kkr match

এর কারণ তাদের দলে হেড, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, ক্লাসেনের মতো ব্য়াটাররা আছেন। ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি সানরাইজার্স, ফাইনালে কেকেআরের কাছে হারতে হয়েছিল, এই ম্যাচটা কামিন্সদের কাছে বদলার ম্য়াচও। কিন্তু তাদের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। এবারও আইপিএলের শুরুটা ধামাকা দিয়েই করেছে নিজামের শহরের দল। কিন্ত তাকরপরই দুটি ম্য়াচে হারতে হয়েছে।

বিগত আইপিএল থেকেই সানরাইজার্স খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ছিল ২৮৬। ঘরের মাঠে নাইট বোলারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে তৈরি সানরাইজার্স।

শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স কামিন্স। সানরাইজার্স দল তিনজন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রেখেছিলেন, দ্বিতীয় ইনিংসে লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে আনার পরিকল্পনা ছিল, তবে ব্যাটিংয়ে খাপার ফলের জন্য অলরাউন্ডার মুল্ডারকে খেলতে বাধ্য হয়েছিল সানরাইজার্স।

বৃহস্পতিবার ম্যাচের আগে বুধবার অনুশীলনে দেখা গেল না ঈশান কিষাণ এবং মহম্মদ শামি। এই ম্যাচে শামির কার্যকরী ভূমিকা নিতে পারেন। কারণ ইডেন তাঁর কাছে ঘরের মাঠ। শামি কিন্ত ছন্দে নেই। এই ম্য়াচে স্পিন সহায়ক উইকেটে ফ্যাক্টর হতে পারেন জাম্পা। সানরাইজার্স দলে আছেন অনিকেত-অভিষেকের মতো বিগ হিটাররা। অনামী অনিকেতকে নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে। ইডেনেও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবেন অনিকেত।

Take a Poll

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, কে মেন্ডিস,প্যাট কামিন্স (অধিনায়ক), জিশান আনসারি, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি। পরিবর্ত- সচিন বেবি, ঈশান মালিঙ্গা, সিমরজিৎ সিং, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+