IPL 2025: দুই অধিনায়কের কাছেই কঠিন পরীক্ষা, জেনে নিন কেকেআর-আরসিবি দলের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর-আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর এবার ঘরের মাঠে শুরুতেই বিরাট পরীক্ষার মুখে। দুই দলেরই এবার নতুন অধিনায়ক। ফলে অজিঙ্ক রাহানে হোক বা রজত পাটীদার উভয়ের কাছেই চ্যালেঞ্জ এবারের আইপিএল।

চ্যাম্পিয়ন অধিনায়ককে শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি কেকেআর। এবার দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ রাহানেকে। এক সপ্তাহের বেশি সময় ধরেই ইডেনে প্রস্তুতি নিয়েছে কেকেআর দল। ম্যাচের আগের দিন কেকেআরের অনুশীলন কিছুটা ব্যহত হয় বৃষ্টির কারণে।

rcb and kkr team

ঘণ্টাখানেকের বেশি অনুশীলন করতে পারেনি কেকেআর দল। গতবারের দলের অনেকেই এবার নেই কেকেআর দলে। ফলে টিম কম্বিনেশেন অনেক বদল হবে। ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গী হতে পারেন ডি কক। পেস বোলিংয়ের নরখিয়া এবং স্পেনসর জনসনের মধ্যে একজনকে খেলানো হতে পারে।

কেকেআর দলে ফোকাসে থাকবেন বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং। এই দুই ব্যাটারের উপরই রান তোলা অনেকটা নির্ভর করবে। শুরুতে নারিন বা ডি ককের ধামাকা না হলে। পাশাপাশি বরুণ চক্রবর্তীর চার ওভার এই ম্য়াচে কেকেআরের বিরাট ভরসা।

এবার আসা যাক আরসিবি দলের কথায়। কারণ আরসিবি দলেও ব্যাপক বদল ঘটেছে। ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটীদার সমৃদ্ধ আরসিবি দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। তবে তাদের বোলিং কিছুটা দুর্বল। সূয়শ শর্মা এই ম্যাচে অনিশ্চিত। ইডেনের উইকেটে ব্য়াটিং সহায়ক হবে, ভালো রান উঠবে। তবে বোলারদের ক্ষেত্রেও সুবিধা থাকবে।

দীর্ঘদিন পর আবার কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে ম্যাচের দিনও কলকাতায় বৃষ্টিপাতের ৩৪ শতাংশ সম্ভাবনা আছে। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশে পাশে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। ফলে বৃষ্টি হলে ম্য়াচে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ওভার কমে গেলে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর আধ ঘণ্টার মধ্যেই ইডেনে খেলা শুরু করা সম্ভব।


কেকেআরের সম্ভাব্য একাদশ- সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নরখিয়া বা স্পেনসর জনসন।

আরসিবি সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটীদার, দেবদত্ত পাড়িক্কল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, স্বপ্নিল সিং বা মোহিত রাঠী বা রাসিক সালাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+