IPL 2025: নিলামে পেলেন না বেশি টাকা, প্রত্যাশা অনুসারে দর কষাকষিও হল না কোন তারকাদের নিয়ে?

গত রবি এবং সোমবার সৌদি আরবের জেড্ডায় বসেছিল আইপিএলে দুই দিনব্যাপী নিলাম। এই নিলামে একাধিক ক্রিকেটার যেমন রেকর্ড মূল্যে বিক্রি হলেন তেমনই আবার অনেক তারকা ক্রিকেটার অবিকৃত থেকে গেলেন। একাধিক তারকা ক্রিকেটারের আবার প্রত্যাশা অনুযায়ী দামী উঠল না এবারে আইপিএল নিলামে। বিশেষ করে দ্বিতীয় দিনে এমন অনেক তারকা ক্রিকেটারের নাম উঠলো যারা প্রত্যাশা অনুযায়ী দর পেলেন না। এই তালিকায় রয়েছেন কারা?, তুলে ধরা হলো এই প্রতিবেদনে

প্রথমে উল্লেখ করতে হবে ওয়াশিংটন সুন্দরের নাম এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে ধরা হচ্ছে ওয়াশিংটনকে। কিন্তু আইপিএল নিলামে ৩.২ কোটি টাকা দর পেলেন ওয়াশিংটন। গুজরাত দল সহজেই তাঁকে ঘরে তুলে নিল। তাকে নিয়ে খুব বেশি দর কষাকষি হলো না। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ওয়াশিংটন। টি২০ ক্রিকেটে ৫২ টি ম্যাচে ৪৭ টি উইকেট রয়েছে তাঁর।

এই তবে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের সুযোগ পেয়েই দুরন্ত পারফরম্যান্স করেছেন এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ও দলে ছিলেন এবং উইকেটও পেয়েছিলেন। কিন্তু প্রত্যাশা অনুসারে অনুযায়ী দর পেলেন না সুন্দর।

এই তালিকায় দ্বিতীয় নাম মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কেকেআর তাঁকে ঘরে নিয়েছিল। আইপিএলের নিলামে ইতিহাস সৃষ্টি করেছিলেন স্টার্ক। কিন্তু এবার স্টার্কে রিটেন করেনি কেকেআর। ফলে আইপিএল নিলামে তাঁকে নিয়েছিল প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু দিল্লি দলকে অজি তারকাকে দলে নিল ১১.৭৫ কোটি টাকা দিয়ে। স্টার্কের বেতন প্রভূত পরিমাণে কমে গেল।

এই তালিকায় তৃতীয় নাম অবশ্যই কুইন্টন ডি কক। কেকেআর ৩.৬ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে প্রোটিয়া তারকাকে। প্রাথমিকভাবে মনে হয়েছিল লখনউ দলকে ছেড়ে দেওয়ায় নিলামে তাকে নিয়ে ঝড় উঠতে পারে। কারণ একদিকে যেমন তিনি ওপেন করতে পারেন তেমনি উইকেট রক্ষকের ভূমিকাও পালন করতে পারেন। প্রোটিয়া ক্রিকেটারকে নিয়ে নিলামের দর কষাকষি হবে এমনটাই প্রত্যাশিত ছিল কিন্তু ৩.৬ কোটি টাকা দিয়েই ডি কককে ঘরে তুলে নিল কেকেআর।

IPL 2025: নিলামে কখনও থাকেননি অবিক্রিত, আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড তৈরি করলেন উনাদকাট
প্রত্যাশা অনুসারে টাকা না পাওয়া বা প্রত্যাশিত দর কষাকষি না হওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ফাফ দু প্লেসিস। আরসিবি তাঁকে নিয়ে আগ্রহ না দেখালেও দিল্লি ক্যাপিটালস কিন্ত ২ কোটি টাকাতে দলে নিয়ে নিয়েছে । যদিও দিল্লি বাদ দিয়ে অন্য কোনও দল আর আগ্রহ দেখায়নি অভিজ্ঞ প্রোটিয়া তারকাকে নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+