IPL 2025: সুদর্শনের ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন প্রসিদ্ধও, গুজরাতের জয়ের আসল নায়ক কে?

মঙ্গলবার গুজরাত টাইটান্স ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের । এই ম্যাচে রানে জয় পেল গুজরাত দল। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক গুজরাত দলের ব্যাটিংয়ের কথায়।ই ম্যাচে নিজের ছন্দ বজায় রাখেন সাই সুদর্শন। তিনি ৫৩ বলে ৮২ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং তিনটি ছক্কা। চলতি আইপিএলের শুরু থেকেই ভালো ছন্দে আছেন সুদর্শন। রাজস্থানের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখলেন। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন সুদর্শন।

Sai Sudharsan

চলতি আইপিএলে শুরু থেকে যে কয়েকজন ব্যাটসম্যান দুরন্ত পারফরম্যান্স করছেন তাদের মধ্যে অন্যতম গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। ইতিপূর্বে আইপিএলের মঞ্চকে ব্যবহার করে অনেক ক্রিকেটারই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। সুদর্শনের চোখ কিন্তু এখন থেকেই ভারতীয় টেস্ট দলে।

এবার আসা যাক গুজরাত দলের বোলিংয়ের কথায়। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৭ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ধ্রব জুরেল এবং শিবম দুবেকে আউট করেছেন আফগান স্পিনার। তবে গুজরাতের বোলিংয়ের নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ. চার ওভারে ২৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। এর মধ্যে সঞ্জু স্যামসন এবং শিমরন হেটমায়ারের উইকটেও রয়েছে। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন প্রসিদ্ধও।

তবে তুল্যমূল্য বিচার করে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন সাই সুদর্শন। তাঁর ইনিংসের ফলেই স্কোর বোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয় গুজরাত। ফলে সিরাজ-রশিদদের কাজটা আরও সহজ হয়। তবে প্রসিদ্ধের ভূমিকাকে ছোট করা যাবে না।

এই ম্যাচের সেরা ক্রিকেটার হলেন সুদর্শন। তিনি বলেন, আমি পারফরম্যান্স করে আমি খুবই খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+