IPL 2025: জয়ের মধ্যেও নাইটদের খেলায় থাকছে চিন্তার কাঁটা, সাজঘরে মেন্টরের ভোকাল টনিক, দেখুন ভিডিও
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে কেকেআর। এই জয়ের সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তিও ফিরেছে নাইট শিবিরে। বৃহস্পতিবার প্য়াট কামিন্সদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করেছে কেকেআর। কিন্তু জয়ের মধ্যেও বেশ কিছু উদ্বেগের জায়গা রয়েছে যেগুলি আগামী ম্যাচগুলোর আগে কেকেআরের জন্য অশনি সংকেত।
প্রথমত এই ম্যাচে ক্লাব নাইটদের ওপেনিং জুটি ফ্লপ। এই ম্যাচে নাইটদের হয়ে ওপেন করতে নামেন ডিকক এবং সুনীল নারিন। কিন্তু রানের দিশা দলকে দেখাতে ব্যর্থ হলেন এই দুই ব্যাটার। ডি কক ১, নারিন ৭ রানে আউট হলেন। নারিনকে দিয়ে ওপেন করানোর নীতি এই মরশুমে বজায় রেখেছে কেকেআর। প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে নারিন- ডি ককের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। ফলে ওপেনিং নিয়ে কেকেআরের চিন্তা থেকেই যাচ্ছে।

পাশাপাশি সানরাইজার্সের বিরুদ্ধে কোন বিদেশি পেসারকে খেলায়নি কেকেআর, বৈভব অরোরা, হর্ষিত রানাদের মতো দেশীয় পেসারদের উপরই ভরসা রেখেছিল কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক। ইডেনে অবশ্য সম্মানের সঙ্গেই উতরে দিয়েছেন দেশীয় পেসরারা। কিন্তু প্রতি ম্যাচেই দেশীয় পেসাররা ভালো বল করবেন এটা আশা করা ভুল। কারণ বৈভব অরোরা, হর্ষিত রানাদের অভিজ্ঞতার অভাব আছে। একজন অভিজ্ঞ বিদেশি পেস বোলার দলে থাকলে সেটা অনেক বেশি সুবিধা জনক হতে পারে।
নরখিয়া বা স্পেনসর জনসন এখনো পর্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ফলে তাদের বসিয়ে দেশীয় পেস বোলারদের উপরেই ভরসা রাখতে হচ্ছে নাইট থিংক ট্যাঙ্ককে। পাশাপাশি অধিনায়কত্বের নিরিখে সানরাইজার্স ম্যাচে ফুল মার্কস পেয়েছেন অজিঙ্ক রাহানে। কিন্তু ব্যাটার হিসাবে তার খেলা কিছুটা হলেও উদ্বেগ থাকছে কারণ সানরাইজার্স ম্যাচে ২৭ বলে ৩৮ রান করেছিলেন রাহানে।
পরের দিকে নেমে বেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিং দুরন্ত ইনিংস খেলে রান মেকআপ করে দেন। কিন্তু ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পরে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে ব্যাটার রাহানকে। তাঁকে আরও দ্রুততার সঙ্গে রান তুলতে হবে। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশত রান করার পরে পরের দুই ম্যাচে রান পাননি। আগামী দিনে অধিনায়কের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে কেকেআর ভক্তদের।
“𝒀𝒐𝒖 𝒈𝒖𝒚𝒔 𝒅𝒆𝒔𝒆𝒓𝒗𝒆 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒆 𝒂𝒄𝒄𝒐𝒍𝒂𝒅𝒆𝒔” 🏅💜 pic.twitter.com/FtAMk9Lp4j
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025
যদিও এই ম্যাচ জয়ের পর নাইট সাজঘরে ফিল গুড মেজাজটা ফিরে এসেছে। সিইও ভেঙ্কি মাইসোর দলের ক্রিকেটারদের পুরস্কৃত করেন। মেন্টর ব্র্যাভো ক্রিকেটারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।












Click it and Unblock the Notifications