IPL 2025: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়, আইপিএলের ইতিহাসে চমকে দেওয়ার মতো সেরা পাঁচটি অঘটন, রইল তালিকা

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। বিগত ১৭ মরশুম ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে আইপিএল। সাফল্য এবং বিতর্কের মতোই আইপিএলের সঙ্গে মিশে আছে একাধিক অঘটনও। বিগত মরশুমগুলিতে বেশ কিছু ম্যাচে এমন ফলাফল হয়েছে যা অপ্রত্যাশিত। আইপিএলের ইতিহাসে সেরা পাঁচটি অঘটন তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। আইপিএল ফাইনালে সিএসকে মুখোমুখি হয়েছিল রাজস্থানের। ধোনি-রায়না সমৃদ্ধ সিএসকে সেবার ফাইনালে ম্যাচে ফেভারিট ছিল। কিন্ত শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান ফাইনালে বাজিমাৎ করে। জাদেজা-ইউসুফ পাঠানদের নিয়েও কাপ জিতে চমক দেন অধিনায়ক ওয়ার্ন।

IPL

১৭ মরশুমে কখনও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। কিন্তু তারা বেশ কয়েকবার চমক দিয়েছে। ২০০৮ সালে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় আরসিবি। প্রথম ম্যাচে কেকেআরের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চেন্নাইয়ের মুখোমুখি হয় আরসিবি। সেই ম্যাচে ২০ ওভারে ১২৭ রান তোলে। কিন্তু বোলিং করতে নেমে চিপক স্টেডিয়ামে ১১২ রানেই সিএসকে দলকে আটকে দেয় আরসিবি।

২০০৯ সালে অল্প রানের পুঁজি নিয়েও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। লোকসভা ভোটের জন্য সেই বছর আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। ডারবানে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২০ রানের লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব। সচিন তেন্ডুলকর এবং সনৎ জয়সূর্য মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন। ইরফান পাঠান, ইকবাল আব্দুল্লাহরা সেই ম্যাচে ভালো বোলিং করেন এবং দলকে ৩ রানে জয় এনে দেন।

২০১৬ সালে আইপিএলে সেরা ছন্দে ছিল আরসিবি। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ৯৭৩ রান করেছিলেন কোহলি। কিন্তু তীরে এসেও তরী ডোবে আরসিবির। ফাইনালে সানরাইজার্সের কাছে হেরে যাওয়াটা আইপিএলের ইতিহাসে সেরা অঘটনগুলির মধ্যে একটা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৮ রান তোলে সানরাইজার্স। জবাবে ব্যাট করতে নেমে কোহলি ৫৪ এবং ক্রিস গেইল ৭৬ রান তুললেও আরসিবি হেরে যায় ৮ রানে।
২০২৪ সালে লিগ পর্যায়ের ম্যাচে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাতকে হারিয়ে চমক দেয় পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ১৯৯ রান তোলে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে ১১১ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। কিন্ত শশাঙ্ক সিং ২৯ বলে ৬১ রান করে পাঞ্জাবকে জয় এনে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+