IPL 2025: দেড় কোটির বেস প্রাইস কাদের? দেখে নিন উল্লেখযোগ্য দেশীয়-বিদেশি ক্রিকেটাররা রয়েছেন কোন তালিকায়?
আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। মোট ৫৭৪ জন ক্রিকেটারের এবার নিলামে ভাগ্য পরীক্ষা হতে চলেছে।
নিলামে ২৭ জন ক্রিকেটার আছেন যাদের বেস প্রাইস দেড় কোটি টাকা এবং ২৩ জন ক্রিকেটার আছেন যাদের নূন্যতম মূল্য এক কোটি টাকা। ১.২৫ কোটির তালিকায় আছেন ১৮ জন। দেড় কোটি, ১.২৫ কোটি এবং এক কোটি টাকা যাদের বেস প্রাইস আছে সেই ক্রিকেটাদের নাম গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দেশীয় ক্রিকেটারদের মধ্যে এক কোটি টাকার তালিকায় আছেন রাহুল চাহার, মায়াঙ্ক আগরওয়াল। বাংলার পেসার আকাশ দীপ আছেন এই তালিকায়। এছাড়াও এই তালিকায় আছেন তুষার দেশপাণ্ডে, শাহবাজ আহমেদ, জয়দেব উনাদকাট।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে দেড় কোটি টাকা বেস প্রাইস রয়েছে ডেভিড মিলারের। মোট ১৩০টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। এরআগে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটন্স দলে খেলেছেন। এই তালিকায় আছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই ব্যাটার সিএসকের হয়ে গত মরশুমে দুরন্ত খেলেছেন। এছাড়া এই তালিকায় আছেন আকিল হোসেন, ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমরজাই, রোমারিও শেফার্ড, সাম বিলিংস, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান।
এছাড়াও এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার রিচার্ডসন, নিউজিল্যান্ডের মিচেল ব্র্যাকওয়েল, নিউজিল্যান্ডের উইলিয়াম ও রোর্ক, অস্ট্রেলিয়ার মেরিডিথ, ইংল্যান্ডের ম্যাথু পটস, টিম সাউদি, জন কর্ণার, কাইল জেমিসন।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১.২৫ কোটি যাদের বেস প্রাইস নির্ধারিত হয়েছে সেই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন, শাই হোপ,জেরাল্ড কোয়েটজি, , জিম্বাবোয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের উইল ইয়ং, ইংল্যান্ডের জ্যাবক বেথেল, জিমি নিশাম, ড্যানিয়েল সামস, ল্যান্স মরিস, জেমস অ্যান্ডারসন।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে যে ক্রিকেটাররা ১.২৫ কোটির বেস প্রাইসের তালিকায় আছেন তাঁরা হলেন, ইংল্যান্ডের জর্ডন কক্স, দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার, অস্ট্রেলিয়ার স্পেনসর জনসন, আফগানিস্তানের মহম্মদ নবী, প্রোটিয়া পেসার এনডিগি লুঙ্গি, অ্যাস্টন আগর, ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথ।
বিদেশি ক্রিকেটারেদর এক কোটির তালিকায় আছেন রায়ান রিকেলটন , অ্যাস্টন টার্নার, তাসকিন আহমেদ, ওবেথ মকিই, শাকিব আল হাসান, মেহেদি হাসান, উয়ান মল্ডার, ইংল্যান্ডের পি ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের কেমো পল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications