IPL 2025: নারিনের ফর্ম নিয়ে উদ্বেগ নেই কেকেআর শিবিরে, নাইটদের সম্ভাব্য প্রথম একাদশে কারা?
সানরাইজার্স দলের বিরুদ্ধে জয় পেলেও নাইটদের ওপেনিং জুটি ফ্লপ করেছিল । শেষ ম্যাচে নাইটদের হয়ে ওপেন করতে নামেন ডিকক এবং সুনীল নারিন। কিন্তু রানের দিশা দলকে দেখাতে ব্যর্থ হলেন এই দুই ব্যাটার। ডি কক ১, নারিন ৭ রানে আউট হয়েছিলেন। নারিনকে দিয়ে ওপেন করানোর নীতি এই মরশুমে বজায় রেখেছে কেকেআর। প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে নারিন- ডি ককের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। ফলে ওপেনিং নিয়ে কেকেআরের চিন্তা থেকেই যাচ্ছে। বিশেষ করে নারিনের ব্যাটিং ফর্ম।
নারিনের ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগের কোনও বিষয় নেই বলেই লখনউ ম্যাচের আগে জানিয়ে দিলেন কেকেআরের সহকারী কোচ ওটিস গিবসন। তিনি বলেন, উদ্বেগের কোনও বিষয় নেই। আমরা গত মরশুমে দেখেছি নারিন কেমন পারফরম্যান্স করছিলেন। চলতি মরশুমে সবে মাত্র কয়েকটি ম্যাচ হয়েছে এখনও অনেক ম্যাচ বাকি আছে ফলে নারিন খুব দ্রুতইব ছন্দে ফিরবেন।

ইডেনের পিচ নিয়ে শুরু থেকে কম বিতর্ক হয়নি। যদিও সানরাইজার্স ম্যাচের পিচ মনে ধরেছে কেকেআরের। শেষ ম্যাচের পিচের চরিত্র এই ম্যাচেও বজায় থাকবে বলেই আশা প্রকাশ করেছেন গিবসন। তাঁর কথায়, আমরা আশা করছি পিচে কোনও বদল হবে না। শেষ ম্যাচে যে পিচ ছিল সেটা এই ম্যাচেও বজায় থাকবে।
নাইটদের টপ অর্ডার নিয়ে কিছুটা উদ্বেগ আছে। কিন্ত আগামীকালের ম্যাচে দলে যে খুব একটা রদবদলের সম্ভবনা নেই সেটা জানিয়ে দিলেন গিবসন। তাঁর কথায়, আমরা শেষ ম্যাচে সানরাইজার্সের শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে ভালো বোলিং করেছি, আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। প্রতিপক্ষ দলে ঋষভ পন্থের মতো ক্রিকেটার আছেন। কিন্তু তিনি রানের মধ্যে নেই। তবে ব্যক্তি বিশেষ নয় প্রতিপক্ষ দলের সব ক্রিকেটারদের জন্যই যে তারা রণকৌশল স্থির তৈরি রাখছেন সেটা জানাতে ভুল করেননি গিবসন।
তাঁর কথায়, আগামীকালের ম্যাচে পন্থ ওপেনিংয়ে খেলবেন না অন্য কোনও জায়গায় সেটা নিয়ে আমাদের কোনও ভাবনা নেই। আমরা আমাদের পরিকল্পনা তৈরি করছি। সেটা সব ক্রিকেটারের জন্যই।
এদিকে বেঙ্কটেশ আইয়ারের থেকে থেকে রয়েছে রানের প্রত্যাশা কারণ তিনিই কেকেআরের সবথেকে দামি তারকা। এই প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে বেঙ্কটেশ আইয়ার বলেন, আমি বাস্তববাদী মানুষ। ফলে আমার পক্ষে বিষয়টি উপেক্ষা করা সম্ভভ হচ্ছে না। আমার দাম এবং পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলছে,যে চাপ রয়েছে। সেটা মানশি। তবে একই সঙ্গে এটাও বলতে চাই, কত দর পাব সেটা পুরোপুরি আমার হাতে নেই। কী ভাবে দলকে জেতাতে পারব, সেটা আমার হাতে রয়েছে। বরাবরই সেটা আমার হাতেই থাকবে। ফলে ২৩ কোটি পাই বা ২০ লক্ষ আমার দায়বন্ধতা একই থাকবে।
এবার আসা যাক কেকেআর দলের কথায়। শেষ ম্যাচে জয় পাওয়ায় প্রথম একাদশে পরিবর্তন নাও করতে পারে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার) অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, সুনীল নারিন,আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, , হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications