IPL 2025: বিরাটদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক এগিয়ে নাইটরা, জেনে নিন আরসিবি-কেকেআরের মুখোমুখি দ্বৈরথের ফলাফল
শনিবার আইপিএলের প্রথম ম্যাচেই ইডেনে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবার আইপিএল অভিযান শুরু করছে আরসিবি। আইপিএলের প্রথম সংস্ককরণের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। গত ১৭ মরশুমে আইপিএলে এই দুই দলের সাক্ষাতের ফলাফল তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলের ইতিহাসে কেকেআর এবং আরসিবি এই দুই দল আইপিএলের ইতিহাসে ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে কেকেআরের জয়ের সংখ্যাই বেশি। কেকেআর জয় পেয়েছে ২০ বার, আরসিবি জিতেছে ১৪ বার। ফলে এখনও পর্যন্ত এই দুই দলের খেলায় সব ম্যাচেই ফলাফল হয়েছে। নাইটদের বিরুদ্ধে আরসিবির সর্বোচ্চ স্কোর ২২১ অন্যদিকে সবচেয়ে কম রান ৪৯, অন্যদিকে আরসিবির বিরুদ্ধে কেকেআরের সর্বোচ্চ স্কোর ২২২, সবচেয়ে কম রান ৮৪।

এবার একনজরে দেখে নেওয়া যাক দুই দলের ম্যাচের ফলাফল গুলি। ২০২৪ সালের আইপিএলের প্রথম পর্বের ম্যাচে কেকেআর জয় পায় ৭ উইকেটে। দ্বিতীয় পর্বের ম্যাচে ইডেনে ১ রানে জয় হাসিল করে কেকেআর। ২০২৩ সালে কেকেআর ৮২ রানে ও ২১ রানে আরসিবির বিরুদ্ধে জয় পায়। ২০২২ সালে একটি ম্যাচেই এই দুই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আরসিবি জেতে ৩ উইকেটে। ২০২১ সালে তিনবার মুখোমুখি হয় এই দুই দল। এরমধ্যে প্রথম ম্যাচে আরসিবি জেতে ৩৮ রানে। দ্বিতীয় ম্যাচে কেকেআর জেতে ৯ উইকেটে। প্লে অফে কেকেআর জেতে ৪ উইকেটে।
২০২০ সালে আরসিবি দুটি ম্যাচেই জয় পায়। প্রথম ম্যাচে ৮২ রানে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয় হাসিল করে বিরাট ব্রিগেড। ২০১৯ সালে কেকেআর ৫ উইকেটে জেতে দ্বিতীয় ম্যাচে ১০ রানে জেতে আরসিবি। ২০১৮ সালে দুটি ম্যাচ জেতে কেকেআর। প্রথম ম্যাচে চার ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জেতে নাইটরা।২০১৭ সালে কেকেআর দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয় পায়। প্রথম ম্যাচে ৮২ রানে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় কেকেআর।
২০১৬ সালে কেকেআর প্রথম রাউন্ডে ৫ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। ২০১৫ সালে আবার কেকেআরের জয়জয়কার। দুটি ম্যাচেই জেতে বিরাট ব্রিগেড। প্রথম ম্যাচে ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায় নাইটরা। ২০১৪ সালে দুটি ম্যাচেই জেতে নাইটরা। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস ২ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে জিতে যায় কেকেআর।
২০১৩ সালে প্রথম ম্যাচে ৮ উইকেটে জেতে আরসিবি। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জেতে নাইটরা। ২০১২ সালে দুইটি ম্যাচেই জেতে কেকেআর। প্রথম ম্যাচে ৪২ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে জয় হাসিল করে নাইটরা।২০১১ সালে দুই ম্যাচেই জেতে আরসিবি। প্রথম ম্যাচে জেতে ৯ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় আরসিবি। ২০১০ সালে প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতে শাহরুখ খানের দল, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় হাসিল করে আরসিবি।
২০০৯ সালে দুইবারই জেতে আরসিবি। প্রথমে ৫ উইকেটে পরের রাউন্ডে ৬ উইকেটে জেতে আরসিবি। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।প্রথম ম্যাচে ১৪০ রানে জেতে শাহরুখের দল। সেই বছর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জেতে কেকেআর।












Click it and Unblock the Notifications