IPL 2025: ইডেনে বদলার লক্ষ্যে নামবেন শ্রেয়স! কেকেআর-পাঞ্জাব ম্যাচে ফোকাসে কারা?
১০ বছর পর কেকেআরকে আইপিএলে চ্য়াম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু তাঁর কৃতিত্বের দামটুকু দেয়নি কেকেআর।রিটেন তো করেইনি একইসঙ্গে নিলামে দলে নেওয়ার জন্য সেভাবে আগ্রহও দেখায়নি। কিন্তু প্রীতির পাঞ্জাব কিংসে গিয়ে নিজের জাত চেনাচ্ছেন শ্রেয়স। শনিবার ইডেনে পাঞ্জাব কিংস খেলতে নামছে কেকেআর দলের বিরুদ্ধে। এই ম্যাচটা যতটা কেকেআর বনাম পাঞ্জাব , তার থেকে অনেক বেশি কেকেআর বনাম শ্রেয়স আইয়ার।
ইডেনকে হাতের তালুর মতোই চেনেন শ্রেয়স, বিগত কয়েক বছরে এই ইডেনে নাইট সমর্থকদের অনেক সুখস্মৃতি উপহার দিয়েছেন শ্রেয়স। তবে শনিবার নামবেন বদলার মেজাজে। প্রথম পর্বের ম্যাচে কেকেআরকে হারিয়েছিল পাঞ্জাব কিন্তু রান বেশি করতে পারেনি শ্রেয়স। শনিবার একসঙ্গে তিনটি লক্ষ্য নিয়ে ইডেনে নামবেন শ্রেয়স। ১-বদলা, ২-ভালো রান করা, ৩- দলকে জিতিয়ে পাঞ্জাবকে প্লে-অফের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুরানো দলের সমীকরণকে আরও কঠিন করে দেওয়া।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৮ ম্যাচে ২৬৩ রান করেছেন, সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭। স্ট্রাইকরেট ১৩০.৬৪ পরিসংখ্যান বলছে শ্রেয়স কিন্তু এবার ভালো ছন্দে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দলই একইসঙ্গে ইডেনে অনুশীলন করছিল। শ্রেয়স নিজের ব্যাটিংয়ে মগ্ন থাকলেন। প্রাক্তন দলে সতীর্থদের সঙ্গে সেভাবে কথাই বললেন না, একবারই হর্ষিত রানার সঙ্গে কথা বললেন। শনিবারের ম্যাচে তাঁকে অবজ্ঞা করার জবাবটা নিশ্চই দিতে মরিয়া থাকবেন শ্রেয়স।
শুধু শ্রেয়স নয় একইসঙ্গে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাব দলের হয়ে ফোকাসে থাকবেন চাহালও। কারণ প্রথম পর্বের ম্যাচে চাহালের ঘূর্ণিতে বেসামাল হয়ে গিয়েছিল কেকেআর। ইডেনে উইকেটে থেকে একটু সাহায্য পেলেই চাহাল জ্বলে উঠবেন। পাঞ্জাব কিংসের নতুন তারকা নেহাল ওয়াধেরা। আরসিবির বিরুদ্ধে দুরন্ত খেলে ম্যাচ ফিনিশ করেছিলেন। পাশাপাশি পাঞ্জাব কিংস দলের পেস আক্রমণের অন্যতম ভরসা অর্শদীপ সিং। কেকেআরের টপ অর্ডার ভাঙার দায়িত্ব থাকবে অর্শদীপের উপরেই।
এবার আসা যাক কেকেআর দলের কথায়। এবার কেকেআরের ওপেনিং জুটি শুরু থেকেই ফ্লপ। ফলে তিন নম্বরে নামা অজিঙ্ক রাহানেকে অতিরিক্ত দায়িত্ব নি্তে হচ্ছে। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে একাই চেষ্টা করেছিলেনষ কিন্ত পারেননি। বোলিংয়ে কেকেআরের ভরসা দুই স্পিনার বরুণ ও নারিন। এই দুই জনের উপরই অনেকটা নির্ভর করছে কেকেআরের ভাগ্য। তবে ফোকাসে থাকবেন কেকেআরের দুই পাঞ্জাব তনয় বৈভব অরোরা এবং রামনদীপ সিং।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications