IPL 2025: স্পট ফিক্সিং থেকে গম্ভীর-কোহলি বিবাদ,ফিরে দেখা আইপিএলের ইতিহাসে সেরা বিতর্কগুলিকে

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। চলতি বছরে আইপিএলের ১৮ তম সংস্করণ। গত ১৭ বছরের ইতিহাসের আইপিএল শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বিনোদনই দেয়নি একই সঙ্গে বিশ্বের সেরা ক্রিকেট লিগগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। তবে ১৭ বছরের ইতিহাসে সাফল্য যেমন আছে তেমনই বিতর্কও কম নেই। গত ১৭ বছরে আইপিএলের ইতিহাসে একাধিক বিতর্ক রয়েছে। সেই বিতর্ক গুলি তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

আইপিএলকে কালিমা লিপ্ত করেছে স্পট ফিক্সিং কাণ্ড। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড প্রকাশ্যে আসে রাজস্থান রয়্যালস দলের তিন ক্রিকেটার শ্রীসস্থ অজিত চন্ডিলা এবং অঙ্কিত চৌহান গ্রেফতার হন এই কাণ্ডের জেরে। এই কাণ্ডের নাম জড়ায় চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক গুরুনাথ এবং রাজস্থান দলের অন্যতম কর্ণধার রাজ কুন্দ্রার এর ফলে এই দুই দলকে ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএল থেকে বহিষ্কার করা হয় যদিও এর ২০১৮ সাল থেকে আইপিএল খেলা সুযোগ পেয়েছে এই দুই দল।

IPL

আইপিএল কে বলা হয় ললিত মোদীর মস্তিষ্কপ্রসূত একটা ইভেন্ট। তিনি প্রথম দিকে আইপিএলের চেয়ারম্যান ছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধেই ইডি আর্থিকের তছরুপের অভিযোগ আনে। বিপুল অংকের আর্থিক তছরুপের অভিযোগ ওঠে ললিত মোদীর বিরুদ্ধে। এর ফলে ২০১০ সালে ললিত মোদীকে সাসপেন্ড করে বিসিসিআই। আইপিএল থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ললিত মোদীর। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন মোদী।

স্পট ফিক্সিং কাণ্ডের আগে বিতর্কে নাম উঠেছিল শ্রীসন্থের। ২০০৮ সালেই হভজন সিং কিংস তৎকালীন পাঞ্জাবের পেসার শ্রীসন্থকে চড় মেরেছিলেন। ক্যামেরায় শ্রীসন্থের কান্নার ছবি ধরা পড়ে, যা আইপিএল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলি মধ্যে একটি। এই ঘটনার জন্য হরভজনকে বাকি মরশুমের জন্য বরখাস্ত করা হয়।

২০১২ সালে কেকেআর কর্ণধার শাহরুখ খান মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। মুম্বই ক্রিকেট সংস্থা তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় মাঠে প্রবেশ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করে। এই ঘটনায় জল অনেকদূর গরিয়েছিল। এমসিএ শাহরুখকে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করে। তবে ২০১৫ সালেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

২০২৩ সালের আইপিএলে সবথেকে চর্চিত বিষয় ছিল গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির বিবাদ। লখনউ দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বিরাট কোহলির। দুই মধ্যে বাদানুবাদ তৈরি হয়। এখানেই শেষ নয়, দুইজনকে শাস্তিও পেতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+