IPL 2025: ঘরের মাঠে অভিযান শুরু সানরাইজার্সের, দেখে নিন প্যাট কামিন্সদের আইপিএলের ক্রীড়াসূচি
রবিবার ঘোষিত হল আইপিএল ২০২৫ সালের সূচি। টি২০ ক্রিকেটে মেগা ইভেন্ট ঘিরে প্রত্যাশার পারদ থাকে তুঙ্গে। বিগত কয়েক দিন ধরেই আইপিএলের সূচি প্রকাশ ঘিরে ছিল তীব্র জল্পনা-কল্পনা। অবশেষে রবিবার ছুটির দিনে সন্ধ্যার পরই ১০ দলের সূচি প্রকাশ্যে এল।
২০২৪ সালে আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে নিজামের শহরের দল পরাজিত হয় কেকেআরের কাছে। রানার্স হলেও হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মাদের দুরন্ত পারফরম্যান্স সবার নজর কাড়ে। এবারও শক্তিশালী দল গঠন করেছে সানরাইজার্স। হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, প্যাট কামিন্স., ট্রাভিস হেড, নীতীশ কুমার রেড্ডিদের রিটেন করেছে হায়দরাবাদ। নিলামে ঈশান কিষাণ, মহম্মদ শামি, হর্ষল প্যাটেলদের দলে নিয়েচে হায়দরাবাদ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্রীড়াসূচি
২৩ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস( হায়দরাবাদ)
২৭ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ)
৩০ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ( বিশাখাপত্তনম)
৩ এপ্রিল - কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ( কলকাতা)
৬ এপ্রিল - সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটন্স( হায়দরাবাদ)
১২ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস( হায়দরাবাদ)
১৭ এপ্রিল - মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ( মুম্বই)
২৩ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম মু্ম্বই ইন্ডিয়ান্স( হায়দরাবাদ)
২৫ এপ্রিল- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ( চেন্নাই)
২ মে- গুজরাত টাইটন্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ( আহমেদাবাদ)
৫ মে- সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস( হায়দরাবাদ)
১০ মে- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর( হায়দরাবাদ)
১৩ মে- আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ( বেঙ্গালুরু)
১৮ মে- লখনউ বনাম সানরাইজার্স হায়দরাবাদ (লখনউ)












Click it and Unblock the Notifications