IPL 2025: রাজস্থান রয়্যালসের দুটি হোম গ্রাউন্ড, রাহুল দ্রাবিড়ের দলের আইপিএলের ক্রীড়াসূচি জেনে নিন
রাজস্থান রয়্যালস আইপিএলে সূচনাটা করেছিল রাজকীয়ভাবেই। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে কিংবদন্তি শ্যেন ওয়ার্নের নেতৃত্বে খেতাব জিতেছিল মরু শহরের দলটি। এরপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি রাজস্থান রয়্যালস। তবে ২০২৫ স সালে সাফল্য পেতে চেষ্টার কোনও কসুর করছে না রাজস্থান রয়্যালস দল। ভালো দল যেমন গঠন করা হয়েছে তেমনই কোচ হিসাবে থাকছেন রাহুল দ্রাবিড়।
এবার রাজস্থান দল রিটেন করেছে অধিনায়ক সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি) এবং রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) এবং সন্দীপ শর্মা (৪ কোটি)। অশ্বিন থেকে চাহাল একাধিক তারকা ক্রিকেটার দলেই রাখেনি রাজস্থান দল।

এবার রাজস্থান রয়্যালস দলের ডাগ আউটও বেশ শক্তিশালী। ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো রাহুল দ্রাবিড়ই আইপিএলে কোচ হিসেবে কামব্যাক করেছে। বিক্রম রাঠোর থাকছেন তাঁর সহকারী হিসাবে। সেই সাইরাজ বাহুতুলে ফের আইপিএল দলের দায়িত্বে। এবার তাঁকে স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করেছে রাজস্থান রয়্যালস।
এবার রাজস্থান দলের দুটি হোম গ্রাউন্ড। একটি অবশ্যই জয়পুর অন্যটি গুয়াহাটি। এবার জয়পুরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই রাজস্থান দলের কাছে। মাত্র তিনটি ম্যাচ রাজস্থান দল খেলবে জয়পুরে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়েই আসন্ন আইপিএলে অভিযান শুরু করছে রাজস্থান দল।
এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে রাজস্থান রয়্যালস দলের ক্রীড়াসূচি
২৩ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস( হায়দরাবাদ)
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম কেকেআর( গুয়াহাটি)
৩০ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম সিএসকে ( গুয়াহাটি)
৫ এপ্রিল- পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (চণ্ডীগড়)
৯ এপ্রিল - গুজরাত টাইটন্স বনাম রাজস্থান রয়্যালস (আহমেদাবাদ)
১৩ এপ্রিল- রাজস্থান রয়্যালস বনাম আরসিবি( জয়পুর)
১৬ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (দিল্লি)
১৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস বনাম রাজস্থান রয়্যালস (জয়পুর)
২৪ এপ্রিল০ আরসিবি বনাম রাজস্থান রয়্যালস (বেঙ্গালুরু)
২৮ এপ্রিল- রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটন্স (জয়পুর)
১ মে- রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স(জয়পুর)
৪ মে- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা)
১২ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস (চেন্নাই)
১৬ মে- রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ( জয়পুর)












Click it and Unblock the Notifications