IPL 2025: সূচনাতেই বিরাট ম্যাচ কেকেআরের, জেনে নিন আইপিএল চ্যাম্পিয়ন দলের সম্পূর্ণ ক্রীড়াসূচি
ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের রবিবারে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আইপিএলে সূচি ঘোষণা করে দিল বিসিসিআই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারও তাদেরকে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।
গতবার চ্যাম্পিয়ন হওয়ায় এবার ঘরের মাঠেই আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স আগামী ২২ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হবে কেকেআর এবং আরসিবি। এটা এক প্রকার নিশ্চিত ছিল রবিবার পড়লো সরকারি সিলমোহর। ঘরের মাঠে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর।

কেকেআর দল এখনো পর্যন্ত অধিনায়ক ঘোষণা করেনি ।২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার দলেই রাখিনি নাইট টিম ম্যানেজমেন্ট।। অভিজ্ঞ অজিঙ্কা রাহানে কি ফের একবার অধিনায়ক ধারা করা হবে নাকি ভেঙ্কটেশ আইয়ার আইআর বা রিঙ্কু সিং এর মত কাউকে বেছে নেয়া হবে সেটা নিয়েও চলছে তুমুল জল্পনা।
গৌতম গম্ভীর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাই কেকেআরে মেন্টরের পদ ফাঁকা ছিল। কয়েক মাস আগেই গম্ভীরের বিকল্প বেছে নিয়েছেন শাহরুখ খানরা। ২০২৫ সালে নাইট রাইডার্সে পরামর্শদাতা হিসেবে দেখা যাবে ডোয়েন ব্র্যাভোকে।
২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর- আরসিবির মধ্যে। এ বারের প্রতিযোগিতাও শুরু হবে সেই দুই দলের খেলা দিয়েই। ইডেনে প্রথম দিনেই হাইভোল্টেজ ম্যাচ। কেকেআর এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। তবে ফোকাসে একজনই তিনি কিং কোহলি।
এক নজরে কেকেআরের সূচি
২২ মার্চ- কেকেআর বনাম আরসিবি(ইডেন- ৭.৩০ মিনিট)
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম কেকেআর( গুয়াহাটি)
৩১ মার্চ - মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর( মুম্বই)
৩ এপ্রিল- কেকেআর বনাম সাইরাইজার্স হায়দরাবাদ( কলকাতা)
৬ এপ্রিল - কেকেআর বনমা লখনউ ( কলকাতা)
১১ এপ্রিল -সিএসকে বনাম কেকেআর( চেন্নাই)
১৫ এপ্রিল - পাঞ্জাব কিংস বনাম কেকেআর(চণ্ডীগড়)
২১ এপ্রিল - কেকেআর বনাম গুজরাত টাইটন্স(কলকাতা)
২৬ এপ্রিল- কেকেআর বনাম পাঞ্জাব কিংস(কলকাতা)
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর(দিল্লি)
৬ মে - কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ( কলকাতা)
৭ মে- কেকেআর বনাম সিএসকে( কলকাতা)
১০ মে- সাইরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর( হায়দরাবাদ)
১৭ মে- আরসিবি বনাম কেকেআর( বেঙ্গালুরু)












Click it and Unblock the Notifications