IPL 2025: প্রথম ম্যাচেই পন্থের দলের মুখোমুখি রাহুল-অক্ষররা, জেনে নিন দিল্লি ক্যাপিটালস দলের ক্রীড়াসূচি
রবিবাসরীয় বিকেলেই ঘোষিত হল আইপিএলের সূচি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হচ্ছে বিশ্বের সেরা টি২০ লিগ। দিল্লি ক্যাপিটালস দল ২৪ মার্চ আসন্ন মরশুমে আইপিএল অভিযান শুরু করছে। দিল্লি তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৫ মে।
ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি, এমনকি নিলামে তাঁকে দলেও ফেরায়নি দিল্লি। এই পরিস্থিতিতে নিলামে একজন নতুন অধিনায়কের খোঁজ করছিল দিল্লি ক্যাপিটালস শিবির। নিলামে প্রত্যাশা থেকে অনেক কম মূল্যে কেএল রাহুলকে(১৪ কোটি) দলে পেয়ে গিয়েছে দিল্লি দল। মনে করা হচ্ছে রাহুল হবেন দিল্লি দলের নতুন দলনেতা কিন্তু এখনও দিল্লি দল তাদের অধিনায়ক ঘোষণা করেনি।

আগামী মরশুমে দিল্লি দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একা রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আগেই দিয়েছেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। অক্ষর প্যাটেল প্রবল ভাবে টিম ম্যানেজেমেন্টের পছন্দের তালিকায় আছেন। দিল্লি ক্যাপিটালস এখনও একবারও খেতাব জিততে পারেনি। এবার শক্তিশালী দল গঠন করেই আইইপিএলে খেলতে নামছে দিল্লি দল।
দি্ল্লি মানেই বাঙালির কাছে দাদার দল। বিগত কয়েক মরশুম ধরেই এই দলের সঙ্গে যুক্ত আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার মালিকানা বদল সংক্রান্ত বিষয়ের জন্য দিল্লি দলের ডাগ আউটে দেখা যাবে না দাদাকে। তবে বাংলার অভিষেক পোরেল আছে এই দলে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ক্রীড়াসূচি
২৪ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ(বিশাখাপত্তনম)
৩০ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ( বিশাখাপত্তনম)
৫ এপ্রিল - সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস (চেন্নাই)
১০ এপ্রিল- আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস( বেঙ্গালুরু)
১৩ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স( দিল্লি)
১৬ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (দিল্লি)
১৯ এপ্রিল- গুজরাত টাইটন্স বনাম দিল্লি ক্যাপিটালস (আহমেদাবাদ)
২২ এপ্রিল- লখনউ বনাম দিল্লি ক্যাপিটালস( লখনউ)
২৭ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি( দিল্লি)
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর (দিল্লি)
৫ মে- সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ( হায়দরাবাদ)
৮ মে- পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস( ধরমশালা)
১১ মে- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটন্স( ধরমশালা)
১৫ মে- মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (মুম্বই)












Click it and Unblock the Notifications