IPL 2025: প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা সিএসকে দলের, জেনে নিন আইপিএলে ধোনিদের খেলার দিনগুলি

ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের, যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবারে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আইপিএলে সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে নামছে আরসিবির বিরুদ্ধে। তার পরের দিনই সুপার সানডে। ২৩ মার্চ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস।

প্রথম ম্যাচেই সিএসকে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঘরের মাঠে ম্যাচ দিয়েই অভিযান শুরু করছে চেন্নাই। দুই দলই আইপিএলে পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। দুই দলেই তারকার কমতি নেই। একদিকে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ অন্যদিকে, এমএস ধোনি, ঋতুরাজ গাইকোয়াড, রবিচন্দ্রন অশ্বিন।

দুই দল যখনই মুখোমুখি হয়েছে তখনই হাইপ উঠেছে রোহিত বনাম ধোনিকে ঘিরে। কারণ দুই জনেই আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক। কিন্তু দুই জনই বর্তমানে অধিনায়ক নন, শুধু মাত্র ক্রিকেটার হিসাবেই খেলছেন। তবে তাদের রিটেন করতে ভুল করেনি দুই দলই। ফলে চিপকে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচে সিএসকে মুখোমুখি হবে আরসিবির। ফলে সিএসকে ভক্তরা শুরুতেই ঘরের মাঠে মেগা দুটি ম্য়াচ দেখেত চলেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএস ধোনি।

এবার এক নজরে আইপিএলে সিএসকে দলের ক্রীড়াসূচি

২৩ মার্চ- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স( চেন্নাই-৭.৩০ মিনিট)
২৮ মার্চ- সিএসকে বনাম আরসিবি( চেন্নাই)
৩০ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম সিএসকে( গুয়াহাটি)
৫ এপ্রিল- সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস (চেন্নাই)
৮ এপ্রিল - পাঞ্জাব কিংস বনাম সিএসকে(মুল্লানরপুর)
১১ এপ্রিল- সিএসকে বনাম কেকেআর( চেন্নাই)
১৪ এপ্রিল- লখনউ বনাম সিএসকে( লখনউ)
২০ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকে( মুম্বই)
২৫ এপ্রিল- সিএসকে বনাম সাইরাইজার্স হায়দরাবাদ ( চেন্নাই)
৩০ এপ্রিল- সিএসকে বনাম পাঞ্জাব কিংস (চেন্নাই)
৩ মে- আরসিবি বনাম সিএসকে( বেঙ্গালুরু)
৭ মে- কেকেআর বনাম সিএসকে( কলকাতা)
১২ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ( চেন্নাই)
১৮ মে- গুজরাত টাইটন্স বনাম সিএসকে( আহমেদাবাদ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+