IPL 2025: সচিন থেকে বিরাট, জানুন আইপিএলের ইতিহাসে কোন ক্রিকেটারদের কখনও ছাড়েনি ফ্র্যাঞ্চাইজিগুলি?
মাঝে আর মাত্র দুই দিন, আগামী বৃহস্পতিবার দীপাবলির বিকেলেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে আগামী মরশুমের জন্য আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাজি কোন কোন ক্রিকেটারদের ধরে রাখতে চলেছে? ইতিমধ্যেই সব দলকে নিয়েই চলছে বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা। কিন্তু আইপিএলের ইতিহাসে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যাদের কখনও তাদের দল ছাড়েনি, সব সময় রিটেন করে গিয়েছেন। সেই ক্রিকেটারদের তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এই তালিকায় প্রথমেই নাম আসে বিরাট কোহলির। ২০০৮ সালে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এরপর থেকে টানা ১৭ মরশুম এই দলের জার্সিতে খেলে আসছেন। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন, আবার নেতৃত্বের দায়িত্ব ছেড়েও দিয়েছেন। কিন্তু তাঁকে কখনও দল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবেনি আরসিবি ম্যানেজমেন্ট। প্রত্যেকবারই তাঁকে রিটেন করেছে আরসিবি।

তালিকায় দ্বিতীয় নাম মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে ৬ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর ধোনিকে আর কখনও দল থেকে ছাড়েনি সিএসকে। চেন্নাই ভক্তদের কাছে তিনি থালা হয়ে উঠেছেন। মাঝে দুই বছর সিএসকে দলকে আইপিএল থেকে বহিষ্কার করা হলে ধোনি পুণে দলের হয়ে খেলেন। এরপর ফের চেন্নাই দলে ফেরেন।
২০২৪ সালের আইপিএল শেষের পর থেকেই মহেন্দ্র সিং ধোনিকে জল্পনা শুরু হয়েছে। ২০২৫ সালের আইপিএলে তিনি খেলবেন নাকি নিঃশব্দেই আইপিএলের দুনিয়া থেকে প্রাক্তন হয়ে যাবে ধোনি? কিন্তু ধোনি নিজেই আভাস দিয়েছেন তিনি আগামী মরশুমেও তিনি আইপিএল উপভোগ করতে চান।পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ধোনি বর্তমানে অ্যানকাপড ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন। ফলে ৪ কোটি টাকা দিয়েই ধোনিকে ধরে রাখতে চলেছে সিএসকে।
তালিকায় তৃতীয় নাম সুনীল নারিন, ২০১২ সালে কেকেআর দলে যোদ গেন ক্যারিবিয়ান স্পিনার। এরপর থেকে নারিন কেকেআর সম্পর্কে কখনও ছেদ পড়েনি। অনেক রথী মহারথীদের দল থেকে ছেড়ে দিলেও কখনও নারিনকে ছাড়েনি শাহরুখ খানরা। এবারও তাঁকে রিটেন করা হতে পারে বলেই খবর।
AUS vs IND: রঞ্জিতে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বলছেন হর্ষিত?
এই তালিকায় আছেন ঋষভ পন্থও। ২০১৬ সালে দিল্লি দলের সঙ্গে যুক্ত হন পন্থ। এরপর থেকে পন্থকে দল থেকে ছাড়ার কথা ভাবেনি দিল্লি ম্যানেজমেন্ট। নিলামের আগেই তাঁকে রিটেন করে নিয়েছে। কিন্তু এবার দিল্লি দলে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা আছে কারণ দিল্লি ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নন পন্থ।
তালিকা আছেন সচিন তেন্ডুলকর। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলেই খেলে গিয়েছেন সচিন। তিনিও মুম্বই ছাড়েননি এবং মুম্বই দলও তাঁকে ছাড়েনি।












Click it and Unblock the Notifications